নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ আগরতলা পূর্ব থানাধীন চন্দ্রপুর মধ্য পাড়া এলাকায় এক মহিলার গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ৷
রাজধানী আগরতলা শহর এলাকায় চুরি, ছিনতাই, অপরহণ ও হুমকীর ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ চন্দ্রপুরের মধ্যপাড়া এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় একজনকে লাইক করেছে পুলিশ৷ লাইক ব্যক্তির নাম অভিজিৎ চন্দ্র৷ বাড়ি বনকুমারা এলাকায়৷ যে এর আগেও মহিলার ছেলেকে অপহরণ করার হুমকি দিয়েছিল৷ অভিযুক্ত অভিজিৎ চন্দ্র চন্দ্রপুর মধ্যপাড়ার বিশ্বজিৎ রায়ের ইটভাট্টায় কাজ করত৷ তার আচার আচরণ পছন্দ না হওয়ায় কাজ থেকে ছাঁটাই করেন ইটভাটায় মালিক৷ তাকে ছাঁটাই করার পর থেকেই ইটভাট্টা মালিক বিশ্বজিৎ রায়ের ছেলেকে অপহরণ করার হুমকিও দিচ্ছিল অভিজিৎ চন্দ৷ ছেলেকে আপহরণ করতে যা পেরে ইটভাট্টা মালিকের স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করতে এলে ধরা পড়ে সে৷ মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করার চেষ্টা করলে মহিলা চিৎকার করেন৷ তখনই স্থানীয় লোকজনরা ক্রমে তাকে পাকড়াও করেন৷ আগরতলা পূর্ব থানার পুলিশ অভিযুক্ত অভিজিৎ চন্দকে আটক করেছে৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
চন্দ্রপুরে মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাই, ধৃত যুবক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















