News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসে আসন রফা চূড়ান্ত
Image

পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসে আসন রফা চূড়ান্ত

CONGWESTBANGALCPIMকলকাতা, ১৩ মার্চ৷৷ আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের আসন রফা প্রায় চূড়ান্ত৷ সূত্রের খবর, ৮৮টি আসনে লড়বে কংগ্রেস৷ দুইটি আসনে কংগ্রেসের সহযোগী দল লড়াই করবে৷ ৭টি আসনে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই৷ তবে, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের আসন সংখ্যা কমিয়ে আনার পক্ষে বাম ও কংগ্রেস৷ এদিকে, ৮টি আসনে কেউই প্রার্থী দিচ্ছে না৷ সেখানে নির্দল কিংবা অন্য দলের সহযোগিতা চাইবে বাম-কংগ্রেস৷  বাকি আসনগুলিতে লড়বে বামেরা৷ গতকাল থেকে আসন রফা নিয়ে সৌমেন মিত্রের বাড়িতে  চলছে দফায় দফায় বৈঠক৷ তাতে সিপিএম নেতৃত্ব এবং কংগ্রেসের নেতৃত্বরা আসন রফা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন৷ সূত্রের খবর, আগামীকাল প্রদেশ কংগ্রেস সভাপতিকে আসন রফার চূড়ান্ত রিপোর্ট তুলে দেওয়া হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top