News Flash

  • Home
  • Uncategorized
  • বর্দ্ধিত গ্রেড পে পাননি সিংহভাগ পেনশনার্স ঃ নির্ভয়া
Image

বর্দ্ধিত গ্রেড পে পাননি সিংহভাগ পেনশনার্স ঃ নির্ভয়া

NIRBHAYAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রাজ্য সরকার সিন্ধুতে বিন্দু পরিমানে হলেও ২০১৫ সালের এপ্রিল মাসে কর্মচারীদের গ্রেড পে প্রদান করেছে৷ কিন্তু বর্দ্ধিত গ্রেড পে বেশীরভাগ পেনশনার্সরা পাননি বলে অভিযোগ করেছে নির্ভয়া সামাজিক সংস্থ৷ পাশাপাশি অবিলম্বে অবসরপ্রাপ্ত সকলকে গ্রেড পে প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে৷
এবিষয়ে সংগঠনের কর্মকর্তা ডাঃ অশোক সিনহা বলেন, এসব বিষয়ে খোজ নিতে এক প্রতিনিধি দল একাউনটেন্ট জেনারেলের সঙ্গে যোগাযোগ করেন৷ একাউনটেন্ট জেনারেল অফিস থেকে যে তথ্য মিলেছে তাতে দেখা গেছে, রাজ্য সরকার একই কাজে বারবার এজি অফিসকে ব্যস্ত রাখছে৷ এজি অফিসে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে৷ বিগত কয়েক বছরে পাঁচ বার বেতনক্রম পুনঃবিন্যাস করা হয়েছে৷ কখনও গ্রেড পে, কখনও ইনক্রিমেন্ট, বা কখনো১৮৬ শতাংশ বৃদ্ধির ফলে এজি অফিসে কাজের চাপ বেড়ে গেছে৷ এই কাজগুলো তাঁদের সাধারণ নৈমত্তিক কাজের বাইরে করতে হচ্ছে৷ সে কারণেই অবসরপ্রাপ্তদের পেনশনের ক্ষেত্রে বর্দ্ধিত গ্রেড পে এখনও প্রদান করার সুযোগ হয়নি বলে জানা গেছে৷
এদিন ডাঃ সিনহা জানান, সাধারণত এজি অফিসে মাসে ২৪০টি পেনশনের কাগজ তৈরী হয়৷ এর বাইরে গত কয়েক মাসে রাজ্য সরকার ১৭ হাজার কর্মচারীর ফাইল পাঠয়েছে গ্রেড পে পরিবর্তনের জন্য৷ এর মধ্যে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬ হাজার ৮০০ ফাইল এজি ক্লিয়ার করেছে৷ তাতে প্রতিমাসে প্রায় ৮৫০টি করে ফাইল এজি অফিস থেকে ক্লিয়ার হয়েছে৷ তিনি আরও জানান, গত জুন মাস পর্য্যন্ত যত ফাইল এসেছে তার প্রায় সবগুলি ক্লিয়ার হয়েছে৷ এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্য সরকারের আরও ১১ হাজার ফাইল পাঠানো বাকি৷ এই ফাইলগুলি এবং আগের প্রায় ১০ হাজার ২০০ ফাইল মিলিয়ে মোট ২১ হাজার ২০০ ফাইল এখনও ক্লিয়ার করার বাকি৷ বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে এই সমস্ত ফাইল ক্লিয়ার হতে আরও দুই বছর সময় লেগে যাবে৷
প্রতিনিধি দলে ছিলেন ডঃ অশোক সিনহা, সন্তোষ সাহহা, রঞ্জিত দে, পরেশ নাথ ভট্টাচার্য প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top