News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাম ১২ টাকা বেশী রাখায় ২০০০ টাকা জরিমানা
Image

জলের দাম ১২ টাকা বেশী রাখায় ২০০০ টাকা জরিমানা

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ জলের বোতলে বিক্রয় মূল্য থেকে অধিক মূল্য রাখায় জরিমানা দিতে হল ইথোপিয়া জন্নত রেস্তোরাকে৷ লিগ্যাল মেট্রোলোজি  দপ্তরের দায়ের করা মামলায় প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতের বিচারক ঈশিকা দান এই রায় দিয়েছেন৷  জলের বোতলে কুড়ি টাকা বিক্রয় মূল্য ছিল৷ কিন্তু গ্রাহকের কাছ থেকে ঐ রেস্তোরা কর্তৃপক্ষ বত্রিশ টাকা আদায় করে৷ জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা ডাঃ জগদিশ রাই আগরতলায় বেড়াতে আসেন ২০১৪ সালের ৩১শে মে৷ সেদিন তিনি ইথোপিয়া জন্নত থেকে জলের বোতল কিনতে গেলে তাঁর কাছ থেকে ১২ টাকা বেশী রাখে রেস্তোরা কর্তৃপক্ষ৷ তিনি, রাজস্থান ফিরে গিয়ে অনলাইনে অভিযোগ জানান৷ তাতে নড়েচড়ে বসে লিগ্যাল মেট্রোলজি দপ্তর৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়৷ দীর্ঘ শুনানী শেষে তথ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত ইথোপিয়া জন্নতকে ২০০০ টাকা জরিমানা করে৷ অনাদায়ে দুই দিনের কারাবাসের রায় দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top