নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ জলের বোতলে বিক্রয় মূল্য থেকে অধিক মূল্য রাখায় জরিমানা দিতে হল ইথোপিয়া জন্নত রেস্তোরাকে৷ লিগ্যাল মেট্রোলোজি দপ্তরের দায়ের করা মামলায় প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতের বিচারক ঈশিকা দান এই রায় দিয়েছেন৷ জলের বোতলে কুড়ি টাকা বিক্রয় মূল্য ছিল৷ কিন্তু গ্রাহকের কাছ থেকে ঐ রেস্তোরা কর্তৃপক্ষ বত্রিশ টাকা আদায় করে৷ জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা ডাঃ জগদিশ রাই আগরতলায় বেড়াতে আসেন ২০১৪ সালের ৩১শে মে৷ সেদিন তিনি ইথোপিয়া জন্নত থেকে জলের বোতল কিনতে গেলে তাঁর কাছ থেকে ১২ টাকা বেশী রাখে রেস্তোরা কর্তৃপক্ষ৷ তিনি, রাজস্থান ফিরে গিয়ে অনলাইনে অভিযোগ জানান৷ তাতে নড়েচড়ে বসে লিগ্যাল মেট্রোলজি দপ্তর৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়৷ দীর্ঘ শুনানী শেষে তথ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত ইথোপিয়া জন্নতকে ২০০০ টাকা জরিমানা করে৷ অনাদায়ে দুই দিনের কারাবাসের রায় দেন৷
জলের দাম ১২ টাকা বেশী রাখায় ২০০০ টাকা জরিমানা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















