News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি বিল উত্তরণের কৃতিত্বও নিতে পারেন রাহুল, উপহাস বেঙ্কাইয়ার
Image

জিএসটি বিল উত্তরণের কৃতিত্বও নিতে পারেন রাহুল, উপহাস বেঙ্কাইয়ার

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রীর অনুরোধে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ আয়কর চাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী বলেছিলেন, সরকার এ বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে দেখবে| জেটলির কথায়, ইপিএফ-এর টাকা করযোগ্য হবে না| এরপরই সবকিছুর ক্রেডিট রাহুল নিজেই নিয়ে নেন| বলেন, `আমার চাপ কাজ করেছে| ভবিষ্যতে কারও উপর অন্যায় চাপ দিলে এভাবেই রুখে দঁাড়াব|’ রাহুলের এই মন্তব্যকে উপহাস করলেন জেটলি| অর্থমন্ত্রী বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিরোধীরা কিছুই করেনি|
রাহুলকে খেঁাচা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও| বেঙ্কাইয়া বলেছেন, `গুড সার্ভিস ট্যাক্স (জিএসটি) ও অন্যান্য বিল উত্তরণের কৃতিত্বও নিতে পারেন রাহুল| যদি তিনি সঠিকরূপে সংসদ চলতে দেন এবং বিল উত্তরণে সরকারকে সাহায্য করেন|’

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top