News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দুর্ঘটনায় আহত স্মৃতি ইরানি, মৃতু্য বাইক আরোহীর
Image

পথ দুর্ঘটনায় আহত স্মৃতি ইরানি, মৃতু্য বাইক আরোহীর

smriti iraniমথুরা, ৬ মার্চ (হি.স.): যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি| শনিবার রাতে বৃন্দাবনে বিজেপি-র যুব শাখার একটি সভা থেকে দিল্লি ফেরার পথে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর পথ দুর্ঘটনার সম্মুখীন হন স্মৃতি| তবে, তঁার আঘাত গুরুতর নয়| চোট লেগেছে হাঁটুতে| তবে ঘটনাস্থলে মৃতু্য হয়েছে এক বাইক আরোহীর| গুরুতর আহত হয়েছেন এক নিরাপত্তা রক্ষী, এক ড্রাইভার, তিন নিরাপত্তারক্ষী ও দুই কনস্টেবল|
সূত্র মারফত জানা গিয়েছে, স্মৃতি ইরানির কনভয়ের একটি গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়| সেই সময় স্মৃতি ইরানি যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান এবং তিনি ওই গাড়িতে ধাক্কা মারেন| মন্ত্রীর আঘাত গুরুতর না হলেও বাইক আরোহী ঘটনাস্থলেই মারা যান| মৃত ব্যক্তির নাম রমেশ| তাঁর বাইকে অপর দুই আরোহী তাঁর বাবা ও বোন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন|
দুর্ঘটনার পর টুইট করে স্মৃতি জানান, `রাস্তায় পড়ে থাকা আহতদের সাহায্যের চেষ্টা করেছি| তাঁরা যাতে সঠিক সময়ে চিকিত্সা পান ব্যবস্থা করেছি| প্রার্থনা করুন তাঁরা যেন সুস্থ হয়ে ওঠেন|’ ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি হন্ডা সিটি গাড়ির| স্মৃতির গাড়িটি ছিল ঠিক তার পিছনে| পিছনে থাকা পরপর বেশ কয়েকটি গাড়ি ধাক্কা মারে তাঁর গাড়িতে

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top