News Flash

  • Home
  • Uncategorized
  • রেল লাইনের সুরক্ষা পরীক্ষা নিরীক্ষা হবে ২০-৩০ মার্চ
Image

রেল লাইনের সুরক্ষা পরীক্ষা নিরীক্ষা হবে ২০-৩০ মার্চ

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্যে ব্রডগেজে যাত্রী পরিষেবার লক্ষ্যে আগামী ২০ থেকে ৩০ মার্চের মধ্যে সমসাময়িক সময়ে নিরাপত্তা কমিশনার রেল লাইনের সুরক্ষার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবেন৷ রাজ্য পরিবহণ দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক এই সংবাদ জানিয়ে বলেন, বদরপুর থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইনের সুরক্ষা সংক্রান্ত বিষয় পরীক্ষা নিরীক্ষা করবেন সেফটি কমিশনার৷ তিনি জানান, উদয়পুর রেল স্টেশনের যাবতীয় কাজ প্রায় শেষ৷ স্টেশনে প্রবেশের রাস্তাটির কাজও ইতিমধ্যে সমাপ্ত হয়েছে৷ ফলে, মার্চের মধ্যে সেফটি কমিশনারের ছাড়পত্র মিললে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবা শুরু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ যাত্রীরেল পরিষেবা শুরু হলে সুপার ফাস্ট এক্সপ্রেসও মিলবে বলে তিনি আশা ব্যাক্ত করেন৷
এদিকে, উদয়পুর থেকে সাব্রুম পর্য্যন্ত রেল লাইন সম্প্রসারণ ২০১৭ সালের মার্চের মধ্যে সম্পন্ন হয়ে যাবে৷ শ্রী ভৌমিক বলেন, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্পন্ন হওয়ার এক বছরের মধ্যে রেল চলাচলও শুরু হয়ে যাবে৷ তিনি জানান, ২০১৮ মার্চের মধ্যে সাব্রুম পর্যন্ত রেল যোগাযোগ সম্পন্ন হবে৷ ইতিমধ্যে রেল লাইন সম্প্রসারণে গাছ কাটার কাজ জোর কদমে চলছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top