News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-অগপ জোট : ক্ষোভের আগুনে জ্বলছে অসম, উভয় দলই ভাঙনের মুখে
Image

বিজেপি-অগপ জোট : ক্ষোভের আগুনে জ্বলছে অসম, উভয় দলই ভাঙনের মুখে

assam mapগুয়াহাটি, ০৬ মার্চ, (হি.স.) : বিজেপি-র সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বাঁধায় রাজ্যের অন্যতম প্রথমসারির আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ) ফের ভাঙনের মুখে| একইভাবে বিভিন্ন আসনে অগপ-র জন্য ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি-র কতিপয় কর্মী দল ছেড়ে তৃণমূল বিজেপি নামে নয়া দল গড়ে সংশ্লিষ্ট আসনে প্রার্থী দেবেন বলে হুমকি দিয়েছেন| এদিকে দুটি দলের প্রদেশ ও কেন্দ্রীয় সভাপতি যথাক্রমে সর্বানন্দ সনোয়াল এবং অতুল বরা রাজ্য থেকে কংগ্রেসকে হটাতে এবং সুপশাসন ফিরিয়ে আনতে আবেগ ও উত্তেজনার বশে কোনও ধরনের হঠকারী সিদ্ধান্তে না-যেতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন|
দিল্লিতে বিজেপি-র সঙ্গে চূড়ান্ত মিত্রতা হওয়ার পর অগপ-র বিভিন্ন জেলা ও আঞ্চলিক সমিতির পাশাপাশি দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও ক্ষুব্ধ| তাঁরা এরজন্য সরাসরি দলের সভাপতি অতুল বরা নেতৃত্বাধীন দলের সাধারণ পরিষদের সিদ্ধান্তের বিপরীতে চলে গিয়েছেন| সে অনুযায়ী আজ অগপ-র ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদ এক সভার ডাক দিয়েছে| ওই সভায় অগপ-র সাধারণ পরিষদের বিরুদ্ধাচরণ করে বিজেপি-র সঙ্গে জোটে যাওয়ার অগ্রণী নেতা দলের সভাপতি অতুল বরা, জ্যেষ্ঠ নেতা তথা প্রাক্তনমন্ত্রী প্রদীপ হাজরিকা, কেশব মহন্ত, ডা. কমলা কলিতা এবং প্রাক্তনমন্ত্রী তথা সাংসদ বীরেন্দ্রপ্রসাদ বৈশ্য-সহ দলের কয়েকজন শীর্ষ নেতার বহিষ্কারের দাবি ওঠার সম্ভাবনা রয়েছে| তা না-হলে তাঁরা পৃথক দল গড়ে রাজ্যের ১২৬টি আসনে প্রার্থী দেবেন বলে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক সূত্রের খবরে জানা গেছে| উল্লেখ্য, এর আগেও নির্বাচনের প্রাক-মুহূর্তে অগপ ভেঙে নতুন গণ পরিষদ নামে দল গঠিত হয়েছিল| পরবর্তীতে ফের তারা মূল অগপ-র সঙ্গে মিশে যায়| কিন্তু এর পর আবার দলে বিসংবাদ সৃষ্টি হওয়ায় নয়া দল গঠন হয় তৃণমূল গণ পরিষদ| একসময় এই দলও মিশে যায় অগপ-র সঙ্গে| এবার ফের এই দল বিভাজনের দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে|
এদিকে অগপ-র সঙ্গে জোটের বিরুদ্ধাচরণ হচ্ছে বিজেপিতেও| দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থকের মধ্যে প্রতিক্রিয়া-প্রতিবাদের ঢেউ উঠেছে| দলের বেশ কয়েকটি জেলা কমিটি জোট সম্পর্কে পুনর্বিবেচনা না-করলে প্রয়োজনে গণহারে বিজেপি ছাড়া-সহ নয়া তৃণমূল বিজেপি দল গঠনের হুমকি দেওয়া হয়েছে| সে অনুসারে সরুপথার জেলা বিজেপি কর্মীরা গণহারে ইস্তফাও দিয়েছেন বলে জানা গেছে| এদিকে সংখ্যালঘু অধু্যষিত দলগাঁও বিধানসভা আসনে তাদের কোনও ভিত্তি নেই, অথচ এই আসন অগপকে ছেড়ে দেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে| বলা হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে দলগাঁওয়ে অগপ প্রার্থী পেয়েছিলেন মাত্র দু-হাজার ভোট| বিপরীতে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২০ হাজারেরও কাছাকাছি| তারপরও কোন কারণে এই আসন অগপকে ছেড়ে দেওয়া হল বলে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা| তাঁরা বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়ার পর দলগাঁওয়ে আরও মজবুত স্থিতি হয়েছে দলের| দিল্লিতে মোদির সরকার গঠিত হওয়ার পর স্থানীয় পুরনির্বাচনে বিপুল সংখ্যায় আসনে জয়ী হয়ে খারুপেটিয়া নগর সমিতি গঠন করে বিজেপি| এলাকায় অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন| তিনদিন আগে ওখানে আয়োজিত পদযাত্রায় কয়েক হাজার বিজেপি সমর্থক পা মিলিয়েছিলেন| বহু সংখ্যালঘু জনতা বলছেন, এই আসন গণভিত্তিহীন অগপকে ছেড়ে দিয়ে বিজেপি নেতারা তাঁদের আবেগে কুড়োল মেড়েছেন|
একই পরিস্থিতি বঙাইগাঁওয়েও| এই আসন অগপকে ছেড়ে দেওয়ায় সারা অসম ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি, নব্য-বিজেপি শংকরপ্রসাদ রায় বেজায় অসন্তুষ্ট| তিনিও বিকল্প সন্ধানের চেষ্টায়| তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে আলোচনা করে স্থিতি খুব শিগগির স্পষ্ট করবেন বলে বলে জানিয়েছেন শংকর|
কেবল তা-ই নয়, অগপ-বিজেপি জোট গড়ায় উভয় দলের তৃণমূল কর্মীরা নিজের নিজের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালাচ্ছেন| চলছে ভাঙচুর| এরই মধ্যে অগপ-র আমবাড়ির সদর দফতর এবং বিজেপি-র হেঙেরাবাড়িতে প্রদেশ সদর দফতরে বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মীরা এসে তাঁদের ক্ষোভ প্রদর্শন করছেন| এই বিক্ষোভ-ক্ষোভ কমছেন না, বাড়ছে| এ-ধরনের ক্ষোভের আগুন নেভাতে দুই দলের নেতৃবর্গের কালোঘাম ছুটছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top