News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন চাকুরিচ্যুত রামসা কর্মীদের
Image

ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন চাকুরিচ্যুত রামসা কর্মীদের

RMSAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান শুরু হয় ২০১০ সালে৷ আর এম এস এ চালু হবার প্রথমে পোস্ট গ্র্যাজুয়েট এবং পরবর্তী সময়ে করনিক এবং ল্যাব টেকনেশিয়ান চুক্তির ভিত্তিতে মাধ্যমিক সুকলগুলোতে নিয়োগ করা হয়৷ যারা রাজ্যে বিভিন্ন সুকলে ১৫৬ জন করনিক ও ল্যাব টেকনেশিয়ান নিয়োগ হয় ২০১২ সালে৷ দু-দুটি শিক্ষাবর্ষে এরা কাজ করেন বিভিন্ন সুকলে৷ যথারীতি বেতনও পান৷ ধীরে ধীরে তাদের মনে তিল তিল স্বপ্ণ জানা বাঁধে৷ স্বপ্ণ দেখতে থাকে আগামী দিনগুলোর৷ বাড়ি ঘর সংসার স্বপ্ণের বিস্তার ঘটতে থাকে৷ আচমকা দমকা ঝড়ে যেন দুমড়ে মুচড়ে পড়ে গেল মুখ স্বপ্ণের হাল৷ গতবছর ৩১ অক্টোবর শিক্ষা দপ্তরের প্রকল্প অধিকর্তা ১৫৬ জন ল্যাব টেকনেশিয়ান এবং করনিকের ছাঁটাই এর নোটিশ ধরিয়ে দেন৷ তাদের বকেয়া মিটিয়ে দেন সঙ্গে সঙ্গে৷ রাজ্য মিশন অধিকর্তা একাজটি করলেন কারন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে ল্যাব টেকনেশিয়ান ও করনিকদের বরাদ্দ অর্থ বন্ধ করে দেন৷ প্রচন্ড অসহায় হয়ে পড়ে এই ১৫৬ জন কর্মী৷ মুখের গ্রাম কেড়ে নেওয়ার পর ওরা ম্লান মুখে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ফেব্রুয়ারী থেকে জেলা শিক্ষা দপ্তরের কাছে স্বারকলিপি পেশ করতে থাকেন৷ সোমবার ছিল ঊনকোটি জেলা শিক্ষা অধিকারিকের কাছে দাবি জানায়৷ তাদের দাবি সনদ পেশ করে জানান৷
দাবি সনদ গ্রহণ জেলা শিক্ষা অধিকারিক শ্যামল দাস জানান তাদের দাবিগুলো উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন৷ ব্যক্তিকতভাবে অনুযোচনা প্রকাশ করে বলেন কিছু দিন আমাদের সহকর্মী হিসাবে কাজ করেছিল তাদের জন্য খারাপ লাগছে শ্যামল দাস৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top