News Flash

  • Home
  • Uncategorized
  • বিএইচইউ-র সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিতে অস্বীকার করার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী
Image

বিএইচইউ-র সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিতে অস্বীকার করার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

education copyবারাণসী, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-র সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিতে অস্বীকার করার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল| কিন্তু বিনয়ের সঙ্গে ওই ডিগ্রি নিতে ওই প্রস্তাব অস্বীকার করেছি| আমি মনে করি, এসব থেকে নিজেকে যত বেশি দূরে রাখা যায়, ততই ভালো| কিন্তু এই ডিগ্রি দেওয়ার জন্য আমায় বেছে নেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ| এজন্য কিছু মনে করবেন না| এত বড় একটা প্রতিষ্ঠানে আসার সুযোগ পাওয়াটাই আমার কাছে গর্বের বিষয়|
মতামত প্রকাশের অধিকার প্রয়োগ করে যখন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে গ্রেফতারের তোড়জোড় চলছে, তখন ছাত্রদের সর্বদা প্রশ্ন করার মানসিকতা জিইয়ে রাখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী| তিনি আরও বললেন, নিজের ভেতরের ছাত্রস্বত্ত্বাকে কোনওদিনও বিনষ্ট হতে দেওয়া উচিত হয়| কৌতুহল জিইয়ে রাখতে হবে| জীবনে সফল হতে গেলে এই অভ্যেস বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top