News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দো-নেপাল সম্পর্ক উন্নতির লক্ষ্যে ৯টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন
Image

ইন্দো-নেপাল সম্পর্ক উন্নতির লক্ষ্যে ৯টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন

PM NEPAL INDIAনয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : দুই প্রতিবেশী দেশের উন্নতি এবং সম্পর্ক আরও মজবুত করতে নয়টি চুক্তি স্বাক্ষর করল ভারত ও নেপাল| নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির হাত ধরেই ইন্দো-নেপাল সম্পর্ক উন্নতির চরম শিখরে পৌঁছবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন| শনিবার কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করলেন তিনি| তিনি বলেন, ভারত-নেপাল যৌথভাবে চরমপন্থী এবং আতঙ্কবাদীদের মোকাবিলা করবে| একই সুর শোনা যায় কে পি শর্মার গলাতেও| তাঁর কথায়, ভারত আমাদের অন্যতম প্রতিবেশী| ঐতিহাসিক, সাংস্কৃতিক নিরিখে ভারত ও নেপাল এক| তবে এই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মোদীজির ভূমিকা রয়েছে বলে জানালেন নেপালের প্রধানমন্ত্রী|
শুধু চরমপন্থী আতঙ্কবাদীদের মোকাবিলা বা ঐতিহাসিক, সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও ভারত-নেপাল একসঙ্গে কাজ করবে বলে জানালেন নরেন্দ্র মোদী| এদিন দিল্লির হায়দ্রাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৯টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করেন ভারতের প্রধানমন্ত্রী| তাঁর কথায়, নেপালের স্থিতাবস্থা ভারতের সুরক্ষার সঙ্গে এবং ভারতের আর্থিক প্রগতি নেপালের সম্পন্নতার সঙ্গে জড়িত| তাই ভারত-নেপাল যৌথভাবে ৭ হাজার মেগাওয়াটের হাইড্রো প্রকল্প কাজ করছে বলে জানান নরেন্দ্র মোদী| এছাড়া ভারত-নেপাল মধ্যেকার সড়কপথটি হাইওয়েতে উন্নীত করা হবে বলেও জানান তিনি|
\ানা গিয়েছে, গত বৃহস্পতিবার ছদিনের সফরে সপরিবারে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা| ইন্দো-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেই নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে এলেন তিনি| এর আগে মোদী সরকারের জমানায় নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ভারতে এসেছিলেন| তবে কে পি শর্মার এটাই প্রথম ভারত সফর| ভারতে আসার পর শুক্রবারই তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছিলেন| বৈঠকে বন্ধুত্বের হাত বাড়িয়ে কে পি শর্মা বলেছিলেন, নেপাল ভারতের বিরুদ্ধে চায়না কার্ড খেলছে না| এরপরই এদিন নেপালের হাত ধরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি দিল্লির হায়দ্রাবাদ হাউসে কে পি শর্মার সঙ্গে বৈঠক করলেন| এই বৈঠকে দুই রাষ্ট্রনেতা ছাড়া ভারত ও নেপালের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top