News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য, রাউরকেলায় ধৃত ৪ মোস্ট ওয়ান্ডে সিমি জঙ্গি
Image

সাফল্য, রাউরকেলায় ধৃত ৪ মোস্ট ওয়ান্ডে সিমি জঙ্গি

handcuffরাউরকেলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ওডিশার রাউরকেলা থেকে গ্রেফতার করা হল নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (এসআইএমআই)-র চার মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে| মঙ্গলবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে ওই চার সিমি সদস্যকে পুলিশ গ্রেফতার করে| ধৃতদের উপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ| ধৃতদের নাম, শেখ মেহমুব ওরফে গুড্ডু, আমজাদ ওরফে দাউদ, মহম্মদ আসলাম ওরফে বিলাল ও জাকির হুসেন ওরফে সাদিক| ২০১৩-র অক্টোবরে উত্তরপ্রদেশের খান্ডওয়া জেল থেকে পালিয়ে যায় সিমির ৬ সদস্য| পলাতক ৬ জনের মধ্যে এবার পুলিশের জালে ধরা পড়ল ৪ সিমি সদস্য|
ওই চার জঙ্গিকে ধরতে যৌথ অভিযান চালায় ওডিশা পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ইন্টেলিজেন্স বু্যরো| পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই জঙ্গিদের উপর নজর রাখা হচ্ছিল| সম্প্রতি দেশের ১২টি জায়গায় তল্লাশি চালিয়ে ১৪ সন্দেহভাজন গ্রেফতার হয়েছে| তারা সবাই আইএস-র সমর্থক| ধৃতদের জেরা করে এই ৪ সিমি সদস্যের হদিশ মিলেছে| আইএস সমর্থকদের নিয়ে দেশে একটি গোষ্ঠী তৈরি হয়েছে| এরা সিমি এবং ইন্ডিয়ান মুজাহিদিনকে নতুন করে চাগিয়ে তুলে ধারাবাহিক সন্ত্রাসবাসী হানার ছক কষছে| জঙ্গি নিয়োগের কাজও চলছে সন্তর্পণে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top