News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ বিরোধী স্লোগান, এবার গ্রেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যাপক
Image

দেশ বিরোধী স্লোগান, এবার গ্রেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যাপক

SAR Gilaniনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবার গ্রেফতার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যাপক এসএআর গিলানিকে| মঙ্গলবার রাত ৩টে নাগাদ দিল্লির পার্লাম্নেট স্ট্রিট থানার পুলিশ গিলানিকে গ্রেফতার করে| দিল্লি পুলিশের ডিসিপি যতীন নরওয়াল জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ১৪৯ ধারায় বেআইনী সমাবেশের মামলা রুজু হয়েছে| সূত্রের খবর, বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছে গিলানিকে| এরপর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গিলানি ছাড়াও অধ্যাপক বিজয় সিং-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ| গিলানির বিরুদ্ধে অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে তাঁর সামনেই বিনা বাধায় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়| যদিও, দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অধ্যাপক বিজয় সিং| উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের সভায় ডায়াসে উপস্থিত ছিলেন গিলানি| ওই সভাতেই আফজল গুরুর প্রসঙ্গ তোলেন তারা| পুলিশের প্রাথমিক ধারণা ওই সভার মূল উদ্যোক্তা ছিলেন গিলানি|
চলতি মাসের ৯ তারিখ জেএনইউ বিশ্ববিদ্যালয়ে আফজল গুরুর সমর্থনে দেশবিরোধী স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয় ছাত্রনেতা কানহাইয়াকে| সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়| অভিযোগ, সেখানে গিলানির সামনে বিনা বাধায় ফের দেশবিরোধী স্লোগান দেওয়া হয়| এরপরই ওই বৈঠকের আয়োজক অধ্যাপক গিলানির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top