News Flash

  • Home
  • Uncategorized
  • লরির ধাক্কায় মৃতু্য ৪ শিশুর, তপ্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে
Image

লরির ধাক্কায় মৃতু্য ৪ শিশুর, তপ্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

বেলঘরিয়া, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু্য হল ৪ শিশুর| আর এই ঘটনাকে ঘিরে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল দমদম থানার মঠকল এলাকা| উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়| মৃতেরা হল যুগ হেলা (৭), অনু হেলা (৯), আদিত্য হেলা (১১) এবং গোলু হেলা (৮)
ACCIDENTসোমবার সকালে মামাবাড়ি থেকে ফেরার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দাড়িয়ে ছিল ৪ শিশু| তখনই দক্ষিণশ্বের থেকে দমদমগামী একটি বালিবোঝাই লরি সজোরে এসে তাদের পিষে দেয়| ঘটনাস্থলেই মৃতু্য হয় ৩ শিশুর| আর একজনের মৃতু্য হয় হাসপাতালে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রতিদিন ওই এলাকায় লরিচালকদের থেকে তোলা তোলে পুলিশ| পুলিশের থেকে বঁাচতে বেপরোয়াভাবে লরি চালান চালকরা| এদিন সকালে ঘাতক লরিটি তোলা না দিয়ে পালানোর চেষ্টা করলে বেলঘরিয়া এবং নিমতা থানার দুটি জিপ লরিটিকে ধাওয়া করে| তখনই তীব্র গতিতে যাওয়া লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ৪ শিশুকে|
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা| পুলিশের গাড়িতে হামলা চালানো হয়| আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দুটি জিপে| কোনও মতে সেখান থেকে পালিয়ে যান পুলিশকর্মীরা| সেই সময় দু’জন পুলিশকর্মী নিখোঁজ হয়ে যান বলে পুলিশ সূত্রে খবর| উত্তেজিত জনতা এই ঘটনার পর রাস্তা অবরোধ করেন| পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে বিধাননগর কমিশনারেট থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে| নামানো হয় র্যাফও| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ সব সময়েই টাকা তোলায় ব্যস্ত থাকে| পুলিশকে ফাঁকি দিতে গিয়ে গাড়িগুলি দ্রুত গতিতে চলে| ট্রাফিক কন্ট্রোলের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top