News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীজীকে `মহাত্মা’ অ্যাখ্যা দিয়েছিলেন জনৈক সাংবাদিক, বিতর্ক
Image

গান্ধীজীকে `মহাত্মা’ অ্যাখ্যা দিয়েছিলেন জনৈক সাংবাদিক, বিতর্ক

mahatma-gandhiরাজকোট, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীজীকে `মহাত্মা’ অ্যাখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর| এযাবত্ ইতিহাসের পাতায় এটাই পড়ে আসছে ছাত্র-ছাত্রীরা| তবে, গুজরাত সরকারের দাবি, রবীন্দ্রনাথ নন, গান্ধীজীকে `মহাত্মা’ নামে সম্বোধন করেন সৌরাষ্ট্রের এক অখ্যাত সাংবাদিক| রাজকোট সহ আরও ৬টি জেলার রাজস্ব দফতরের তালাতি পদে নিয়োগের জন্য এজেন্সির মাধ্যমে একটি পরীক্ষার আয়োজন করেছিল রাজকোট জেলা পঞ্চায়েত শিক্ষণ সমিতি| কে গান্ধীকে `মহাত্মা’ উপাধি দেন পরীক্ষায় এই প্রশ্নটি আসে| রাজকোট জেলা পঞ্চায়েত শিক্ষণ সমিতি দাবি করেছে, গান্ধীজী যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, তখনই জেটপুর থেকে পাঠানো একটি বেনামি চিঠিতে প্রথম গান্ধীজীকে মহাত্মা হিসেবে সম্বোধন করা হয়| তবে ওই সাংবাদিকের নাম উল্লেখ করা হয়নি|
বিতর্কের সূত্রপাত, ওই পদের জন্য আবেদনকারী পরীক্ষার্থী সন্ধ্যা মারুর গুজরাত হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের থেকে| তিনটি প্রশ্নের উত্তর নিয়ে দায়ের করা হয়েছে ওই পিটিশন| পিটিশনে উল্লেখ, গান্ধীজীকে মহাত্মা অ্যাখ্যা দিয়েছেন এক বেনামি সাংবাদিক| এইরকমভাবে আরও দুটি প্রশ্নের ক্ষেত্রেও একই ভুল করা হয়েছে| এই ঘটনায় প্রচন্ড রেগে গিয়ে বিচারপতি জেডি পারদিওয়ালা জেলা পঞ্চায়েতের আইনজীবীকে জিঞ্জেস করেন, আপনি নিজে এই প্রশ্নের কি উত্তর দিতেন? আইনজীবী বলেন, `আমি হলে রবীন্দ্রনাথ ঠাকুর বলতাম| এটাই ছাত্র-ছাত্রীদের শেখানো হয়েছে|’ এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ১৭ তারিখ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top