News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষকের হুলিয়ায় পদ্মবিলে সরস্বতী পুজো হয়নি একটি সুকলে
Image

প্রধান শিক্ষকের হুলিয়ায় পদ্মবিলে সরস্বতী পুজো হয়নি একটি সুকলে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ ফেব্রুয়ারি৷৷ খোয়াইয়ের পদ্মবিলে কুমারি -রূপশ্রী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের হুলিয়া জারির ফলে এক উপজাতি অধ্যুষিত অঞ্চলের উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজোই বন্ধ করে দেওয়া হল৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খোয়াই এরপদ্মবিলের কুমারী মধুতী রূপশ্রী উচ্চবিদ্যালয়ে৷
77জানা যায়, পদ্মবিলের কুমারী মধুতী রূপশ্রী বিদ্যালয়ের দুপুরের বিভাগের প্রধান শিক্ষক ধীরেন দেববর্মা এ বছর সুকলের দুটি বিভাগে সরস্বতী পূজো না করার হুলিয়া জারী করে৷ প্রধান শিক্ষক ধীরেন দেববর্মা খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী৷ ধীরেন দেববর্মার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ছিলেন ঐ স্থানের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক প্রদীপ দেববর্মা৷ কিন্তু প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রী সব মিলিয়ে একান্ন জন৷ এত অল্প সংখ্যক কঁচি-কাচা ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক সুকলে আলাদা ভাবে সরস্বতী পূজো করার দুঃসাহস করেন নি৷ প্রতি বছরই সুকলের দুটি বিভাগে মিলে একত্রে সরস্বতী পূজো করত৷ এ বছর হঠাৎ হগব খ্রিষ্টান প্রধন শিক্ষক ধীরেন দেববর্মা সরস্বতী পূজো না করার হুলিয়া জারী করাতে সুকলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের মনে তীব্র ক্ষোভ জন্মায়৷
খোয়াই এর ইতিহাসে এই ধরনের ধর্মের উপর আঘাত এর ঘটনা ইতিপূর্বে শোনা যায় নি৷ জানা যায়, খোয়াইতে খ্রিষ্টান ধর্মকে সমতলে ও পাহাড়ে যুদ্ধকালীন তৎপরতায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের এক উচ্চ আধিকারিক কর্মরত আছেন৷ সংবাদ সূত্রটি আরও জানায় জেলা প্রশাসনের ঐ উচ্চ আধিকারিকের সরকারী গাড়ীতে সর্বদাই বাইবেল গ্রন্থ থাকছে৷ খোয়াই এর সচেতন অংশের মানুষ প্রশ্ণ তুলছেন একজন জেলা প্রশাসনের সরকারী আধিকারিক সরকারী গাড়ীতে বাইবেল নিয়ে খুরবেন সে ক্ষেত্রে গীতা, কোরান ঐ গ্রন্থ  গুলো কি দোষ করল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top