News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মেক ইন ইন্ডিয়া’র মঞ্চে আগুন, অল্পেতে রক্ষা অমিতাভ-আমিরের
Image

‘মেক ইন ইন্ডিয়া’র মঞ্চে আগুন, অল্পেতে রক্ষা অমিতাভ-আমিরের

মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি৷৷ মুম্বাইয়ে মেক ইন ইন্ডিয়া সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান মঞ্চে ভয়াবহ অগ্ণিকান্ড৷ রবিবার সাংসৃকতিক অনুষ্ঠান চলাকালীন মঞ্চে আগুন লেগে যায়৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১৪টি ইঞ্জিন৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, বলিউডের অভিনেতা আমির খান সহ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ভিআইপিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷
dc-Cover-hrt53cpjnostkiu1qh1qmch4r0-20160214205928.Mediমুম্বাইয়ের গিরগাঁও চৌপাথিতে মেক ইন ইন্ডিয়া সপ্তাহ উদযাপনের অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফড়নবীশ ও রাজ্যপাল৷ এছাড়াও ছিলেন অভিনেতা আমির খান, বিবেক ওবেরয়, ইশা কোপিকর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ২০,০০০- ২৫,০০০ মানুষ৷ প্রত্যক্ষদশীরা বলছেন, সাংসৃকতিক অনুষ্ঠান চলাকালীন মঞ্চের নীচে আতশবাজির থেকে আগুন লেগে যায়৷ আগুন নেভাতে প্রথমে ছোট অগ্ণিনিরোধক যন্ত্র ব্যবহার করেন আয়োজকরা৷ কিন্তু, খুব অল্প সময়ের মধ্যেই আগুন ক্রমে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে৷ দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা মঞ্চ৷  সঙ্গে সঙ্গে এলাকা খালি করে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে চেষ্টা করেন দমকল কর্মীরা৷ দমকলের ১৪টি ইঞ্জিন ও ১০টি জলের ট্যাঙ্কের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে , এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷ অভিনেতা আমির খান টুইট করে জানিয়েছে তিনি নিরাপদেই আছেন৷ তবে, এধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷
মহারাষ্ট্রের,  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ টুইট করেন, ১৪টি ইঞ্জিন, ১০টি জলের ট্যাঙ্ক নিয়ে আধ ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে৷ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে৷ কেউ হতাহত হননি৷ কিভাবে আগুন লাগলপ তা তদন্তের নির্দেশ  দিয়েছেন ফড়নবীশ৷ প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা৷ সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা হয় দর্শকদের৷ ভিআইপিদের তড়িঘড়ি ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে আসা হয়৷ দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন আমির খানও৷ সময় মতো সকলকে নিরাপদ স্থানে বের করে নিয়ে আসার জন্য প্রশংসা করেছেন তিনি৷ উপস্থিত ছিলেন অভিনেতা শ্রেয়াস তলপারেও৷  তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন৷ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন বিবেক ওবেরয়৷ মঞ্চ খালি করার কাজে তিনিও যোগ দেন৷ রাত সাড়ে ৮টা৷ মঞ্চে অনুষ্ঠান চলছিল৷  এর মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে মঞ্চের একাংশ৷ ঘটনার কিছু আগেই মঞ্চ আসেন অমিতাভ বচ্চন৷ ছিলেন প্রিয়াংকা চোপড়াও৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top