News Flash

  • Home
  • Uncategorized
  • অগপ-বিজেপি আঁতাত, বিক্ষোভ গেরুয়া দলে, কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
Image

অগপ-বিজেপি আঁতাত, বিক্ষোভ গেরুয়া দলে, কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

assam mapগুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : আসন্ন চতুর্দশ রাজ্য বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে আঁতাত-প্রক্রিয়া শেষ পর্যায়ে আসার খবর চাউর হতেই বিজেপি-র তৃণমূল স্তরে বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠেছে| রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিজেপি-র কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি রাজ্য নেতৃত্বের প্রতিচ্ছিব বা কাটআউট পুড়িয়ে, নরেন্দ্র মোদির ফ্লোক্স-ফোটো ছিঁড়ে এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন| খবরে প্রকাশ, বিশ্বনাথ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক বিজেপিকর্মী জড়ো হয়ে পূর্ব শোণিতপুর জেলা সভাপতি পরেশ বরকাকতিকে ঘেরাও করে অগপ-র সঙ্গে জোট বাঁধার বিরুদ্ধাচরণ করেন| ক্ষুব্ধ কর্মীরা এই প্রক্রিয়া বন্ধ না-হলে আত্মহত্যা করবেন বলেও হংকার দিয়েছেন| দলীয় কর্যালয় চত্বরে স্লোগান দিয়ে উত্তাল করে দেন তাঁরা| বলেন, রক্ত দেব, অগপ-বিজেপি মিত্রতা চলবে না, বিজেপি জিন্দাবাদ, বিশ্বনাথ আসন অগপকে ছাড়বো না, বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না ইত্যাদি| উত্তেজিত বিজেপিকর্মীরা দলের পূর্ব শোণিতপুর জেলা কার্যালয়ের দরজা-জানালা, চেয়ার-টেবিল ইত্যাদি ভেঙে নানা ধরনের কাগজপত্র ছিঁড়ে সেগুলি বাইরে এনে আগুন ধরিয়ে দেন| জেলা সভাপতি পরেশ বরকাকতি তাঁদের বুঝিয়ে-সুজিয়ে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি খানিকটা শান্ত হয়| অনুরূপ ঘটনা ঘটেছে শোণিতপুর পশ্চিম জেলা কার্যালয়ে, কলিয়াবর, ওদালগুড়ি, উজান অসমের বিভিন্ন অঞ্চলে| তাঁদের অভিযোগ, জেলা স্তরের বা তৃণমূল কর্মীদের সঙ্গে কোনও কথা না-বলে, তাঁদের মতমত না-নিয়ে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top