News Flash

  • Home
  • Uncategorized
  • সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাল পাকিস্তান
Image

সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাল পাকিস্তান

Flag-Pins-India-Pakistanনয়াদিল্লি ও পাকিস্তান, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : হনুমান্থাপ্পার মৃতু্যর পর অবশেষে বিশ্বের সবথেকে উঁচু রণক্ষেত্র সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাল পাকিস্তান| ভারত এবং পাকিস্তানও পরস্পরের সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইসলামাবাদের তরফে| সিয়াচেনে বরফ ধসে চাপা পড়ে কয়েকদিনের মরণপণ লড়াইয়ের পর মর্মান্তিক মৃতু্য হয়েছে ল্যান্স নায়েক হনুমান্থাপ্পার| এরপরেই এমন প্রস্তাব দিল পাকিস্তান| সেখানকার চরম প্রতিকূল আবহাওয়ায় যাতে আর কোনও সেনা জওয়ানের এমন দুঃখজনক পরিণতি না হয়| সেজন্য সিয়াচেন থেকে পরস্পরের সেনা তুলে নেওয়ার কথা বললেন নয়াদিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতের| সিয়াচেন ইসু্যর দ্রুত সমাধানের সময় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি| গত বছর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে সিয়াচেন থেকে পরস্পরের বাহিনী সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে উল্লেখ করেন বসিত|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top