News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকে নাশকতা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ আইএস, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র
Image

মার্কিন মুলুকে নাশকতা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ আইএস, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র

USAওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : এবছরেই মার্কিন মুলুকে নাশকতা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ আইএস| চলতি বছরেই এই নাশকতা হানা হতে পারে বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনটাই জানানো হয়েছে|
আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর ডিরেক্টর জেমস ক্ল্যাপ্পার জানিয়েছেন, আইএস এবছরেই আমেরিকায় বড়সড় নাশকতা হামলা করার পরিকল্পনা করছে| আইএসের এই পরিকল্পনাকে সর্বশ্রেষ্ঠ জঙ্গি হুমকি বলেও আখ্যা দিয়েছেন জেমস| তাঁর কথায়, এই জঙ্গিগোষ্ঠী সারা পৃথিবীর বিরুদ্ধে অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলিকে নাশকতা হামলার ব্যাপারে সরাসরি অনুপ্রাণিত করছে| একই সুরে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা দফতরের নৌ-বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভিনসেন্ট স্টিওয়ার্ট বলেন, আইএস প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায় নাশকতার ছক কষছে|
জেমস আরও জানান, আইএসের সঙ্গে আল-কায়েদাও আমেরিকার শত্রু| এছাড়া বর্তমানে চিন, রাশিয়া এবং উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে উঠছে এবং এদের থেকেও সাইবার হুমকির সম্ভাবনা দেখছে আমেরিকা| সবমিলিয়ে বলা যায়, বর্তমানে আমেরিকার আকাশে ঘোর সঙ্কট দেখছে গোয়েন্দা বাহিনী|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top