News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘর হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু
Image

মেলাঘর হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ চিকিৎসা গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু সত্ত্বেও শাসক দলের নেতাদের কাছে নতজানু শিক্ষক থানায় মামলা কিংবা ঘটনার তদন্তের দাবি জানানোর সাহস তুলেন না৷ ঘটনা মেলাঘরে৷
চিকিৎসকের গাফিলতিতে মেলাঘর হাসপাতালে সদ্যোজাত একটি শিশুর মৃত্যু হল৷ হৃদয় বিদারক এই ঘটনার পরও দুঃখবেদনাকে বুকে চাপা দিয়েই বসে রইলেন মৃত শিশুটির পিতা৷ ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে মেলাঘর হাসপাতালে ভর্তি হন পূর্ব নলছড় এলাকার শিক্ষক বিষ্ণু দেবনাথের স্ত্রী প্রিয়াংকা দেবনাথ৷ প্রসূতিকে হাসপাতালে ভর্তি করেই দায়িত্ব খালাস করেন কর্তব্যরত নার্সরা৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ জি কে দেবনাথের কাছে আগে থেকেই প্রাইভেট চিকিৎসা করাতেন প্রিয়াংকা৷ প্রিয়াংকার ডেলিভারির তারিখ ছিল ১৬ ফেব্রুয়ারি৷ কিন্তু হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক রোগীর দিকে কোন নজরই দেননি৷ হাসপাতালের শয্যায় প্রসব যন্ত্রণার অবিরাম চিৎকার করছিলেন প্রসূতি মা৷ প্রসূতির পরিবারের তরফে নার্স ও চিকিৎসককে বারবার অনুরোধ করা হয়েছে৷ তাতে সাড়া দেননি তারা৷ শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ গর্ভস্থ সন্তানের প্রায় অর্ধেক অংশ প্রসব হয়ে বেরিয়ে আসে৷ সন্তানটির একাংশ আটকে রয়েছিল৷ তখনই চিকিৎসক জিকে দেবনাথ এসে একটি ইনজেকশন পোশ করেন৷ ইনজেকশান পোশ করার পাঁচ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়৷
ভোর সাড়ে চারটা থেকে বেলা সাড়ে দশটা অর্থাৎ ছয়ঘন্টা প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছটফট করতে হয়েছে একরকম বিনা চিকিৎসায়৷ চিকিৎসকদের চরম অবহেলাতেই সদ্যোজাত শিশুটির যে মৃত্যু হ য়েছে তা বলার অপেক্ষা রাখে না৷ এতবড় অপরাধের পরও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস পায়নি সদ্যোজাত মৃত শিশুটির পরিবার৷ জানা যায়, শাসক দলের নেতাদের পরামর্শ মেনে নিতে বাধ্য হয়েছেন শিক্ষক বিষ্ণু দেবনাথ৷ তবে বিষয়টি মহকুমা ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নজরে এসেছে৷ তদন্তের আশ্বাস কতখানি বাস্তবায়িত হবে তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে৷
হাসপাতাল গুলিতে একের পর এক বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে রীতিমত প্রশ্ণের সম্মুখীন করেছে৷ অনেক ক্ষেত্রেই অভিযোগ করার সাহসও পাচ্ছেন না অনেকেই৷ মেলাঘর হাসপাতালের ঘটনা এরই উজ্জ্বল দৃষ্টান্ত৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top