News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার পাকিস্তানের নাগরিক
Image

অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার পাকিস্তানের নাগরিক

UP Policeলখনউ, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হল পাকিস্তানের এক নাগরিককে| শনিবার সকালে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ| পুলিশ সূত্রে খবর, ইরশাদ নামের ওই ব্যক্তি আসলে করাচির সৌদাবাদের বাসিন্দা| একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২৮দিনের ভিসা নিয়ে গত ১১ নভেম্বর ভারতে এসেছিল ইরশাদ| ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও নিজের দেশে ফিরে যায়নি| গোপন সূত্রে খবর পেয়ে ফিরোজাবাদের শীতল খান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ| ধৃত ইরশাদের বিষয়ে পাক হাই কমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের এসপি উদয়শঙ্কর সিং|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top