News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোটের মতো আরও নাশকতার হামলা হতে পারে, হুমকি হাফিজের
Image

পাঠানকোটের মতো আরও নাশকতার হামলা হতে পারে, হুমকি হাফিজের

saeedকরাচি, ৪ জানুয়ারি (হি.স.): একদিকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ঠিক তখনই পাকিস্তানের মাটিতে দঁাড়িয়ে পাঠানকোটের মতো আরও নাশকতার হুমকি দিল মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ| বুধবার পাক অধিকৃত কাশ্মীরে এক সভায় অংশ নিয়েছিল জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ| সেখানেই সে তুলে আনে পঞ্জাবের পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ|
ভারতকে হুঁশিয়ারি দিয়ে হাফিজ বলে, কাশ্মীরীদের গণহত্যা করছে ভারতীয় সেনা| তাই কাশ্মীরীদেরও পাঠানকোটের মতো হামলা চালানোর অধিকার রয়েছে| হাফিজের দাবি, পাঠানকোটের মতো হামলা আরও হওয়ার সম্ভাবনা রয়েছে| হাফিজ সইদের এই মন্তব্যকে সরাসরি হুমকি বলেই ধরে নিচ্ছে এ দেশের গোয়েন্দা সংস্থাগুলি| ১ কোটি ডলারের মাথার দাম যার, সেই হাফিজ সইদ পাকিস্তানে স্বাধীনভাবেই ঘোরাফেরা করে| তার এই মন্তব্য দু’দেশের সম্পর্ক নতুন করে তিক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top