News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল হেরাল্ড মামলা, সুপ্রিম কোর্টের দরবারে সোনিয়া ও রাহুল
Image

ন্যাশনাল হেরাল্ড মামলা, সুপ্রিম কোর্টের দরবারে সোনিয়া ও রাহুল

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলের সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার শীর্ষ আদালতের দরবারে দেলেন তঁারা| ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিযা ও রাহুলকে সমন পাঠিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট| এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে সোনিয়া ও রাহুল আবেদন করেছিলেন| কিন্তু তঁাদের সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত| আদেশ দেয় যাতে অবিলম্বে দায়রা আদালতে হাজিরা দেন তঁারা| কোর্টের নির্দেশমতো হাজিরা দিতে গিয়েছিলেনও মা-ছেলে| তবে এই রায় মেনে নিতে পারেননি সোনিয়া ও রাহুল| সে কারণেই সমনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন তঁারা|
বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামীর অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের ২৬ জুন একটি সমন পাঠানো হয় সোনিয়া ও রাহুল গান্ধীকে| প্রসঙ্গত, স্বামী অভিযোগ করেন অ্যাসোসিয়েটড জার্নালস লিমিটেড (ন্যাশনাল হেরাল্ড) কেনার সময় বহু টাকার হেরাফেরি করে ইয়ং ইন্ডিয়া লিমিটেড| সেই সংস্থার মোট ৭৬ শতাংশ শেয়ারের মালিক সোনিযা গান্ধী ও রাহুল গান্ধী|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top