News Flash

  • Home
  • Uncategorized
  • বোমাতঙ্কের জেরে আতঙ্ক সিডনি জুড়ে, খালি করে দেওয়া হল একাধিক স্কুল
Image

বোমাতঙ্কের জেরে আতঙ্ক সিডনি জুড়ে, খালি করে দেওয়া হল একাধিক স্কুল

সিডনি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্কের জেরে আতঙ্ক ছড়াল গোটা সিডনি জুড়ে| সোমবার সকালে বোমাতঙ্কের পর পর খালি করে দেওয়া হতে থাকে অন্তত ১০টি স্কুল| তল্লাশি চালানো হয় সর্বত্র| পুলিশ জানিয়েছে, এদিন সকালে সিডনির একাধিক স্কুলে ফোন আসে| ফোনে জানানো হয় স্কুলে বোমা রাখা আছে| সঙ্গে সঙ্গে স্কুলগুলির তরফে ফোন করা হয় পুলিশকে| পুলিশ সূত্রে খবর, প্রথমে একটি স্কুল থেকে ফোন আসে| তার ঠিক পর পরই আসতে থাকে এমন একাধিক ফোন|
তার জেরেই বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলি| পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িতে| নিউ সাউথ ওয়েলশ পুলিশের তরফে জানানো হয়েছে, অন্তত ৯টি স্কুলে তল্লাশি জারি রয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top