News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ কাজে দক্ষ ও স্থানীয় শ্রমিকদের নিয়োগ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

নির্মাণ কাজে দক্ষ ও স্থানীয় শ্রমিকদের নিয়োগ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনষ্টিটিউট অব টেকনোলজি বা টি আই টি পরিদর্শন করেন৷ তিনি টি আই টিতে এসে পৌঁছুলে অধ্যক্ষ ও অধ্যাপকগন তাঁকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন৷ ভারত সরকারের অধীনস্ত সংস্থা এন বি সি সি এখানে ২২ হাজার ৮৮৭ বর্গ মিটার এলাকার উপর টি আই টি’র নতুন ভবন নির্মাণ করছে৷ এতে রয়েছে সিভিল ইঞ্জিনীয়ারিং কম্পিউটার এন্ড সায়েন্স, ম্যাকানিকেল, এলেকট্রিক্যালল সাব ডিভিশন, এডমিনিষ্ট্রেটিভ এন্ড লাইব্রেরী, ওয়ার্কশপ, অডিটোরিয়াম, এমিনিটিজ ও হিউমেনিটিজ বিল্ডিং৷ এই ভবন নির্র্মণে ১১৭ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথমে নির্মিয়মান সিভিল ইঞ্জিনীয়ারিং বিল্ডিং পরিদর্শন করেন৷ তাঁকে চলমান কাজের বিষয়ে অবহিত করেন এন বি সি সি লিমিটেডের জেনারেল ম্যানেজার অনিল মল্ল৷ এরপর তিনি নির্মিয়মান ভবনগুলি ঘুরে ঘুরে দেখেন৷ পরিদর্শনের পর তিনি কম্পিউটার সায়েন্স বিল্ডিং -এ এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন৷ বৈঠকে এন বি সি সি’র জেনারেল ম্যানেজার অনিল মল্ল জানান, ইতোমধ্যে কম্পিউটার সায়েন্স বিল্ডিং -এর কাজ শেষ হয়েছে৷ এ বছরের ফেব্রুয়ারীর মধ্যে ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের কাজ, এপ্রিলের মধ্যে ম্যাকানিকেল বিল্ডিং এর কাজ, ২০১৭-এর মার্চের মধ্যে হিউমিনিটিজ, এপ্রিলের মধ্যে এমিনিটিজ, ওয়ার্কশপ বিল্ডিং, আগষ্টের মধ্যে সিভিল ইঞ্জিনীয়ারিং, এডমিনিষ্ট্রেটিভ ও লাইব্রেরী বিল্ডিং-এর কাজ সম্পন্ন করা হবে৷ মুখ্যমন্ত্রী শ্রীসরকার দক্ষ ও স্থানীয় শ্রমিকদের নিয়োগ করে, কাজের গুণমান বজায় রেখে ২০১৭ সালের জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন৷ টি আই টি’র অধ্যক্ষ শেখর দত্ত জানান, টি আই টিতে বর্তমানে ডিগ্রী কোর্সে ১১২৫ জন এবং ডিপ্লোমা কোর্সে ৬৯০ জন ছাত্রছাত্রী রয়েছে৷ অধ্যাপক আছেন ৬৫ জন৷ বৈঠকে মুখ্যসচিব যশপাল সিং, উচ্চ শিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং, অধিকর্তা বিপ্রদাস পালিত, পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুুকার অসিত ভৌমিক ছাড়াও এন বি সি সি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী কলেজের প্রস্তাবিত খেলার মাঠটিও পরিদর্শন করেন৷
উল্লেখ্য, ১৯৫৮ সালের ১৬ আগষ্ট নরসিংগড়ে পলিটেকনিক কলেজ স্থাপন করা হয়েছিল৷ ২০০৭ সালে এই কলেজ টি আই টিতে রূপান্তরিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top