News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তা সাহা হত্যা মামলায় দু’জনের জামিন মঞ্জুর
Image

শান্তা সাহা হত্যা মামলায় দু’জনের জামিন মঞ্জুর

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আগরতলা শহর এলাকার ৭৯ টিলার আবাসিক এলাকায় শান্তা সাহা হত্যাকান্ডে আটক শান্তা সাহার স্বামী দীপক সাহা এবং তার বোনের মেয়ে আইনজীবী সীমিতা চক্রবর্তীকে হাইকোর্ট আজ জামিনে মুক্তি দিয়েছে৷ তারা বেশ কিছুদিন ধরেই জেল হাজতে ছিলেন৷ শেষ পর্যন্ত হাইকোর্ট তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে৷ দীপক সাহা ও সীমিতা চক্রবর্তীর পক্ষের আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক বলেছেন, অহেতুক তাদেরকে জেল হাজতে আটকে রাখা হয়েছিল৷ পুলিশ এবং সিআইডি শান্তা সাহা হত্যা মামলায় যে গল্প সাজিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি৷ আদালত সবকিছু বিবেচনা করেই তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি৷ ৫০ হাজার টাকা বন্ড এবং তদন্তে সহযোগিতা করার শর্তেই তাদেরকে জামিন দেওয়া হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top