News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে বিদ্যুৎ সমস্যা নিয়ে কেন্দ্রের দরবারে গুচ্ছ প্রস্তাব
Image

পূর্বোত্তরে বিদ্যুৎ সমস্যা নিয়ে কেন্দ্রের দরবারে গুচ্ছ প্রস্তাব

NERPCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ পূর্বোত্তর বিদ্যুৎ শীর্ষক বৈঠকে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যগুলি৷ বিদ্যুতায়ন এবং ভোক্তা স্বার্থে কেন্দ্রীয় নীতি বদলের দাবী উঠেছে৷ শনিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত ১৬তম এনইআরপিসি বৈঠক শেষে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, রাজ্য এবং ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয়েছে এই বৈঠকে৷ প্রস্তাবগুলি কেন্দ্রীয় সরকারের দরবারে পাঠানো হবে৷ এই বৈঠকে তিনি খসড়া বিদ্যুৎ সংশোধনী বিল, ২০১৪ এর তীব্র বিরোধীতা করে বক্তব্য রেখেছেন৷ পাশাপাশি অনুন্নত রাজ্য হিসেবে পূর্বোত্তরকে বিদ্যুতায়নে বরাদ্দের অনুপাত ৯০ঃ১০ করার পক্ষে সওয়াল করেছেন৷ মন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ এবং ন্যাশনাল পাওয়ার গ্রিডের সাথে যুক্ত করা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে৷ এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে৷ তিনি জানান, তাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে পূর্বোত্তরের রাজ্যগুলি সুবিধা পাবে এবং বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে অনেকটাই ব্যয় সংকোচন করা সম্ভব হবে৷
মন্ত্রী মানিক দে এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে যে আর্থিক দৈন্যতা দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়া এবং পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ ক্রয় করা ও জ্বালানীর মূল্য বৃদ্ধি৷ এই বিষয়ে ভোক্তা স্বার্থে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top