মুজফফরনগর, ৩০ জানুয়ারি (হি.স.) : এক নাবালিকা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে| উত্তরপ্রদেশের আমবেতা গ্রামের ঘটনা| মুজফফরনগরের দাঙ্গায় আক্রান্ত হয় ১৪ বছরের ওই কিশোরী| শনিবার এই গণধর্ষণের অভিযোগ ওঠে|
শনিবার সার্কেল অফিসার এনপি সিং জানিয়েছেন, ৩৭৬ ডিসহ একাধিক ধারায় ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| প্রাক্তন গ্রাম প্রধান জাহিরের ছেলে জুলফাম অভিযুক্তদের মধ্যে একজন| অন্য দুজনকে চিহ্নিত করা সম্ভব হয়নি| অভিযুক্তরা সবাই পলাতক|
জানা গিয়েছে, ওই কিশোরী শুক্রবার মাঠে গেলে সেখানেই তাকে গণধর্ষণ করা হয়| পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাকে| ঘটনার পর প্রতিবাদ জানাতে গেলে তার পরিবারের লোকজনকে পেটানো হয় বলে অভিযোগ| আপাতত কিশোরীর চিকিত্সা চলছে|
নাবালিকা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















