News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগান কর্মচারীদের বিভিন্ন দাবী নিয়ে শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক
Image

চা বাগান কর্মচারীদের বিভিন্ন দাবী নিয়ে শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক

Tea Workerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রাজ্যের চা বাগান কর্মচারীদের বেতনভাগ বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে শুক্রবার শ্রম কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ দ্রব্যমূল্যবৃদ্ধির সহেগ সংহতি রেখে চা বাগান কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক সংগঠনগুলি দাবি জানিয়েছে৷
রাজ্যে বর্তমানে ৫৬টি চা বাগান ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে৷ গত দুবছর আগে চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের বেতন বৃদ্ধি করা হয়েছিল৷ এরপর আর বেতন বৃদ্ধি হয়নি৷ চা বাগানের কর্মচারীরা চরম বঞ্চনার শিকার বলে অভিযোগ এনেছে সিট্যু ও ইন্টাক উভয় শ্রমিক সংগঠন৷ এরই পরিপ্রেক্ষিতে শ্রম অধিকর্তার কার্যালয়ে শুক্রবার ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উনি বাম উভয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷ সিট্যুর তরফে বলা হয় মালিকরা সব সময়ই লাভ লোকসানের উপর নির্ভর করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করেন৷ দ্রব্যমূল্যের উপর সংহতি রেখে মজুরি বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করেন সিট্যু নেতৃত্ব৷ তারা আরো বলেন, মালিকদের যখন বেশি লাভ হয় তখন শ্রমিকরা বেশি বেতন পায় না৷ লাভ যখন কম হয় তখনই মালিকরা হৈচৈ শুরু করেন৷ ইন্টাক নেতা বলেন, চা বাগানের কর্মচারীদের জন্য ৮০ শতাংশ বেতন বৃদ্ধির জন্য দাবি জানানো হয়েছে৷ ২ বছর আগে মজুরি বৃদ্ধি হয়েছিল৷ মালিকরা বলছে চায়ের বাজার কম৷ আমাদের দাবি হল দাম কমবেশি বুঝি না, দ্রব্যমূল্য অনুপাতে বেতন বৃদ্ধি করতে হবে৷ লিভ এলাউন্সও দিতে হবে৷ বেতন না বাড়লে কর্মচারীরা না খেয়ে মরবে বলেও অভিমত ব্যক্ত করেছে ইন্টাক নেতা৷ সেজন্যই বেতন কাঠামো বাড়ানো হোক, সুযোগ সুবিধা দেওয়া হোক৷ সুযোগ সুবিধা পেলেই তারা কাজ সুচারুভাবে করতে পারবে৷
রাজ্যের চা বাগান মালিকরা লাভালাভের যে অঙ্ক কষছেন তা শ্রমিকদের ঠকানোর অন্যতম কৌশল বলে মনে করেন চা বাগান শ্রমিকরা৷ চাহিদা মতো বেতন না পেলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে ইতিমধ্যেই হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top