নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ চন্ডীপুর ব্লক এলাকার বীরচন্দ্র গ্রাম পঞ্চায়েতে চলছে ঢালাও হারে বিদ্যুৎ চুরি৷ বিদ্যুৎ নিগমের প্রকৌশলী তথা ম্যানেজার, সিনিয়র ম্যানেজারকে ঘুমে রেখে বিদ্যুৎ চুরিকে বৈধতা দিয়ে যাচ্ছে খোদ নিগমের এক স্থায়ী কর্মী৷ ফুলতলী গ্রামের বাসিন্দা রাজকুমার সিংহ নিগমে সাবডিভিশন টুর ডলুগাঁও অফিসে দীর্ঘদিন কাজ করছেন৷ স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে গ্রামবাসীদের সাহায্য সহায়তা করা তো স্বাভাবিক ব্যাপার৷ তাই গ্রামবাসীরাও ম্যানেজার সিনিয়র ম্যানেজারদের কাছে না গিয়ে রাজকুমার বাবুর খাছেই আবদার করেন৷ নতুন কানেকশান দেবার জন্য টাকাও জমা দেন নিগমের এই করিৎকর্মীবাবুর কাছে৷ টাকা দিলেও সংযোগ পান না৷ এটা নেই তো সেটা নেই এই অজুহাতে নিজের হাত পা ঝেরে বোঝ দেন গ্রাহকদের৷ তাহলে চলবে কিভাবে৷ এই বাবু মশায় নিজেই পরামর্শ দেন হুক লাইন করার জন্য৷ আপাতত বিধান নিয়ে গ্রামবাসীরা সেভাবেই ঘরে বিদ্যুৎ নেন৷ হুক লাইন আবার মিটার রিডার নেই৷ তাহলে কি হবে মাসে মাসে তারও একটা মৌখিল বিল হয়৷ সে বিল জমা নেন রাজকুমারবাবু৷ কিন্তু এটাকা নিগমের কোষাগারে জমা পড়ছে না৷ আবার টাস্ক ফোর্স অভিযানে নামলে রাজকুমারবাবু আগাম জানিয়ে দেন৷ ব্যস অবৈধ গ্রাহকরা যথারীতি লাইন কেটে দেন৷ টাস্ক ফোর্স চলে যেতেই হুক লাইন যেতেই গ্রাহকরা টিভি, ফ্রিজ দেদার বিদ্যুৎ ব্যবহার করছে৷ স্বীকার করলেন এক গ্রামবাসী৷
ভুক্তভোগী জানালেন অনেক সময় খঁুটির অভাবে বিদ্যুৎ সংযোগ হয় না৷ হুক লাইন মাস্টার খঁুটি ম্যানেজ করে গ্রাহকদের কাছ থেকে পাঁচশো,ছয়শো টাকা যার কাছে যত টাকা নিচ্ছেন অসহায় গ্রাহকরা দিতে বাধ্য হচ্ছেন৷ তবে এই লেনদেনে কোন কাগজপত্র হিসাব বা প্রমাণ নেই৷ আর তাই বুক বাজিয়ে হুক লাইন মাস্টার রাজকুমার সিংহ ফুৎকারে উড়িয়ে দেন যাবতীয় অভিযোগ৷ কর্মসংসৃকতির অন্যতম উপাদান বিশ্বাস৷ ঊর্ধতন বিশ্বাস করবেন নীচেরস্তরের কর্মীদের৷ সে বিশ্বাসে ভর করেই সব কাজ সর্বত্র হয়৷ কিন্তু এই অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষের সৎ ও সরল বিশ্বাসের দরজা ভেঙ্গে চুরি করছেন৷ এতো ভয়ংকর ব্যাপার, মনে করছেন অভিজ্ঞমহল৷
চন্ডীপুর ব্লকে নিগমের দুর্নীতিগ্রস্ত অফিসারের মদতে বিদ্যুৎ চুরির অভিযোগ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















