News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণের কারণে ছয়টি ইটভট্টার বিরুদ্ধে মামলা উচ্চ আদালতে
Image

দূষণের কারণে ছয়টি ইটভট্টার বিরুদ্ধে মামলা উচ্চ আদালতে

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ উদয়পুরের রাজধনগর গ্রামের জনগণ হাইকোর্টের বিচারপতির কাছে একটি চিঠি দিয়ে এলাকায় পাঁচটি ইট ভাট্টার কারণে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন৷ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজধনগর গ্রামের জনগণের এই অভিযোগ গ্রহণ করে জনস্বার্থ মামলা গ্রহণ করেছেন৷ প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা গ্রহণ করে গত ৬ জানুয়ারি বিশেষ করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে গোপন পর্যবেক্ষণ করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য৷ এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক দল পর্যবেক্ষক উদয়পুরের রাজধনগর এলাকা পর্যবেক্ষণ করেন৷ পর্যবেক্ষকরা বৃহস্পতিবার  হাইকোর্টে তাদের রিপোর্ট পেশ করেন৷ পর্যবেক্ষকদের এই রিপোর্টে দেখা গেছে, রাজধনগর এলাকায় ইট ভাট্টার কারণেই বায়ু দূষণ হচ্ছে৷ দূষণ নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি৷ আদালত এই রিপোর্টটি গ্রহণ করেছে৷ রিপোর্টটি গ্রহণ করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সায়েন্টিস্ট মিহির দাসকে নির্দেশ দিয়েছে আগামী তারিখের মধ্যে নিজস্ব পর্যবেক্ষণ আদালতে জমা দেওয়ার জন্য৷ শুধু তাই নয়, কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছে৷ ছয়টি ইট ভাট্টার মালিককেও এবিষয়ে নোটিশ পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, উদয়পুর রাজধনগর এলাকায় ছয়টি ইট ভাট্টা গড়ে উঠেছে৷ ঐসব ইট ভাট্টা থেকে ব্যাপাকমাত্রায় ধোঁয়া বেরুচ্ছে৷ এসব ধোঁয়া পরিবেশ দূষণের ক্ষেত্রে ভয়ংকর৷ সে কারণেই গ্রামবাসী হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছে৷ হাইকোর্টও তাতে সাড়া দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top