News Flash

  • Home
  • Uncategorized
  • চন্ডীপুর ব্লকে নিগমের দুর্নীতিগ্রস্ত অফিসারের মদতে বিদ্যুৎ চুরির অভিযোগ
Image

চন্ডীপুর ব্লকে নিগমের দুর্নীতিগ্রস্ত অফিসারের মদতে বিদ্যুৎ চুরির অভিযোগ

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ চন্ডীপুর ব্লক এলাকার বীরচন্দ্র গ্রাম পঞ্চায়েতে চলছে ঢালাও হারে বিদ্যুৎ চুরি৷ বিদ্যুৎ নিগমের প্রকৌশলী তথা ম্যানেজার, সিনিয়র ম্যানেজারকে ঘুমে রেখে বিদ্যুৎ চুরিকে বৈধতা দিয়ে যাচ্ছে খোদ নিগমের এক স্থায়ী কর্মী৷ ফুলতলী গ্রামের বাসিন্দা রাজকুমার সিংহ নিগমে সাবডিভিশন টুর ডলুগাঁও অফিসে দীর্ঘদিন কাজ করছেন৷ স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে গ্রামবাসীদের সাহায্য সহায়তা করা তো স্বাভাবিক ব্যাপার৷ তাই গ্রামবাসীরাও ম্যানেজার সিনিয়র ম্যানেজারদের কাছে না গিয়ে রাজকুমার বাবুর খাছেই আবদার করেন৷ নতুন কানেকশান দেবার জন্য টাকাও জমা দেন নিগমের এই করিৎকর্মীবাবুর কাছে৷ টাকা দিলেও সংযোগ পান না৷ এটা নেই তো সেটা নেই এই অজুহাতে নিজের হাত পা ঝেরে বোঝ দেন গ্রাহকদের৷ তাহলে চলবে কিভাবে৷ এই বাবু মশায় নিজেই পরামর্শ দেন হুক লাইন করার জন্য৷ আপাতত বিধান নিয়ে গ্রামবাসীরা সেভাবেই ঘরে বিদ্যুৎ নেন৷ হুক লাইন আবার মিটার রিডার নেই৷ তাহলে কি হবে মাসে মাসে তারও একটা মৌখিল বিল হয়৷ সে বিল জমা নেন রাজকুমারবাবু৷ কিন্তু এটাকা নিগমের কোষাগারে জমা পড়ছে না৷ আবার টাস্ক ফোর্স অভিযানে নামলে রাজকুমারবাবু আগাম জানিয়ে দেন৷ ব্যস অবৈধ গ্রাহকরা যথারীতি লাইন কেটে দেন৷ টাস্ক ফোর্স চলে যেতেই হুক লাইন যেতেই গ্রাহকরা টিভি, ফ্রিজ দেদার বিদ্যুৎ ব্যবহার করছে৷ স্বীকার করলেন এক গ্রামবাসী৷
ভুক্তভোগী জানালেন অনেক সময় খঁুটির অভাবে বিদ্যুৎ সংযোগ হয় না৷ হুক লাইন মাস্টার খঁুটি ম্যানেজ করে গ্রাহকদের কাছ থেকে পাঁচশো,ছয়শো টাকা যার কাছে যত টাকা নিচ্ছেন অসহায় গ্রাহকরা দিতে বাধ্য হচ্ছেন৷ তবে এই লেনদেনে কোন কাগজপত্র হিসাব বা প্রমাণ নেই৷ আর তাই বুক বাজিয়ে হুক লাইন মাস্টার রাজকুমার সিংহ ফুৎকারে উড়িয়ে দেন যাবতীয় অভিযোগ৷ কর্মসংসৃকতির অন্যতম উপাদান বিশ্বাস৷ ঊর্ধতন বিশ্বাস করবেন নীচেরস্তরের কর্মীদের৷ সে বিশ্বাসে ভর করেই সব কাজ সর্বত্র হয়৷ কিন্তু এই অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষের সৎ ও সরল বিশ্বাসের দরজা ভেঙ্গে চুরি করছেন৷ এতো ভয়ংকর ব্যাপার, মনে করছেন অভিজ্ঞমহল৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top