News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই বিমানবন্দরের জমি জবরদখলের চেষ্টা, প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
Image

খোয়াই বিমানবন্দরের জমি জবরদখলের চেষ্টা, প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী

Khowai Airportনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ জানুয়ারি৷৷ খোয়াই পুর পরিষদের উদাসীনতা এবং ব্যাক্তিস্বার্থ চরিতার্থকারী হাতেগুনা কয়েকজন এলাকাবাসীর অতিবিচক্ষনতার জন্য পুর পরিষদকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে৷ বর্তমানে খোয়াই সুভাষপার্ক বাজারের পাশে নিষ্প্রভ খোয়াই বিমান বন্দর এলাকা৷ একটি সুন্দর পরিবেশ৷ লম্বা-চওড়া বিশাল এলাকা৷ যেহেতু বিমান বন্দর হলেও এখানে আর বিমান অবতরন করেনা৷ তাই এই সুবিশাল এলাকা এখন মাঠে পরিণত হয়েছে৷ নিয়মিত খেলাধূলা হয়৷ লিগ- টুর্নামেন্ট হয়৷ আট থেকে আশি, শিশু থেকে বৃদ্ধ সকল অংশের মানুষ শরীরচর্চার জন্য বিমান বন্দর মাঠকেই বেছে নেন৷ প্রাতঃভ্রমনকারী থেকে খেলোয়াররা সববাই এই মাঠে দৌড়ঝাঁপ করেন৷ সেই সাথে দ্বিচক্র যান, গাড়ী চালানো প্রশিক্ষন নিতে এই বিমান বন্দর প্রাঙ্গনকেই বেছে নেওয়া হয়৷ পাশেই বনেদী সুকল৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সুন্দর পরিবেশটাকে ধবংশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে৷
হাতেগুনা অতিবিচক্ষন কিছু এলাকাবাসী বিমান বন্দর এলাকা জবর দখলের লড়াই চালাচ্ছে৷ অসামাজিক কাজকে সহায়তা করা, ইট-বালি-গাড়ী সহ নানান কাজে উনারা জায়গা দখল করার লড়াইয়ে ব্যস্ত৷ এরই মধ্যে বিমান বন্দর এলাকায় এক বিশালাকার গর্ত ভরাটের নামে পুর পরিষদের উদাসীনতা সামনে এসেছে৷ এক্ষেত্রেও অতিবিচক্ষন কিছু পৌর কর্মীর দৌলতে এলাকাবাসীর নাভি-শ্বাস৷ শহরের যত আবর্জনা আছে তা দিয়ে ঐ গরত ভরাটের উদ্যোগে পুরবাসীর জন্য ক্ষতিকর তো বটেই পরিবেশের জন্য ততটাই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে৷ নুংরা-পঁচা-আবর্জনার গন্ধে পথচলতি মানুষের যেমন প্রাণ ওষ্ঠাগত, তেমনি স্থানীয়দের হাল আরও দুর্বিসহ হয়ে পড়েছে৷ বর্তমানে কেউই মাঠে যেতে পারেন না৷ পাশেই বনেদী সুকল৷ সুকল পড়ুয়ারাও এই দূর্বিসহ অবস্থার মধ্যেই পঠন-পাঠনের কাজ চালিয়ে যাচ্ছে৷ দূর্গন্ধ সব কিছুকেই ছাপিয়ে গেছে৷ পুর পরিষদের লক্ষ্য একটাই৷ আবর্জনা দিয়ে গর্ত ভরাট করলে অল্প কিছু মাটি দিয়েই বাকি গর্ত ভরাট করা যাবে৷ যদিও এক্ষেত্রে পুর পরিষদ ব্যক্ষাস্বরূপ বাজারের কীর্ত্তন কমিটির দোহাই দিতে ব্যস্ত৷ এই গর্ত ভরাট হলে কীর্ত্তনের জন্য একটা বড় জায়গা তৈরী হবে৷ আপাতত এই অজুহাতেই বিশালাকার গর্ত শহরের পঁচা-আবর্জনা দিয়ে ভরাট করার চেষ্টা চলছিল৷ কিন্তু হয়তো সাবধনতাবশত এই আবর্জনার স্তুপে আচমকা আগুন ধরে যায় সেদিন৷ প্রচন্ড ধুঁয়া বের হতেই স্থানীয়দের খবর দেন অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আনেন৷ তবে এর মধ্যেই হদিশ মিলে চোরা কাঠ কারবারের৷ এই আবর্জনার স্তুপ থেকেই বেরিয়ে পড়ে অবৈধ মজুত অনেক কাঠ৷ পাশেই বাশ বাজার৷ উল্টো দিকে খোয়াইয়ের স্বনামধণ্য সুকল৷ এই আবর্জনা, দূর্গন্ধ এবং আবর্জনা পুড়ার ফলে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত ছিলনা সুকল পড়ুয়ারা৷ যদি রাতে এই আগুন ধরতো তবে তা যে ভয়বহ আকার ধারন করতে পারতো, তাতে কোন সন্দেহের অবকাশ থাকছেনা৷
বিমান বন্দরে সুন্দর পরিবেশ এবং এলাকার পরিবেশকে উদ্ধার করতে ব্যস্ত পুর কর্মীরা৷ তাকে হউক না হাজার হাজার মানুষের নাভিঃশ্বাস৷ প্রাকৃতিক পরিবেশের বারোটা বাজুক না, তাতে কি৷ যদিও জনসাধারন বলছেন প্রশাসন একটু সুদৃষ্টি দিলে এই বিমান বন্দর মাঠটিকে পুনরায় সুন্দর-নির্মল করে তোলা যেত৷ ফের একবার নির্বিঘ্নে চলতো শরীরর্চ্চা, খেলাধূলা, দৌড়ঝাঁপ ইত্যাদি ইত্যাদি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top