News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে ফের তল্লাশি, ধৃত ১৩ সন্দেহভাজন জঙ্গি
Image

দেশজুড়ে ফের তল্লাশি, ধৃত ১৩ সন্দেহভাজন জঙ্গি

terrorনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে তল্লাশি চালিয়ে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল আরও ১৩ জনকে| মূলত বিদেশি পর্যটক ও পুলিশকেই তারা টার্গেট করেছিল| দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁাসোয়া ওলঁাদ| ফরাসি প্রেসিডেন্টের ভারতে আসার আগে তত্পর হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ গোয়েন্দারা|
এদিন মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি ও উত্তরাখণ্ড থেকে মিলেছে জঙ্গিদের খোঁজ| এরা সবাই আইএস মতাদর্শে বিশ্বাসী বলে অনুমান করছে এনআইএ| সূত্রের খবর, একটি ট্রেনিং ক্যাম্প খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছিল বলে ইন্টারনেটের কথোপকথন থেকে জানতে পেরেছে গোয়েন্দারা| হায়দরাবাদ, মুম্বই ও উত্তরাখণ্ড থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির মালমশলা|
হরিদ্বারের অর্ধকুম্ভ সহ ধর্মীয় স্থানে হামলার ছক চলছিল বলে জানা গিয়েছে| বিশেষত যে সমস্ত জায়গায় বিদেশি পর্যটকের ভিড় বেশি সেখানেই হামলার সম্ভাবনা বেশি| এমনকী দেশ জুড়ে পরপর হামলার পরিকল্পনাও নেওয়া হয়েছিল| সমস্ত ছক ভেস্তে দিলেন গোয়েন্দারা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top