News Flash

  • Home
  • Uncategorized
  • চা শ্রমিকদের দাবী নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক নিষ্ফলা
Image

চা শ্রমিকদের দাবী নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক নিষ্ফলা

TEAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে তেমন কোন উল্লেখযোগ্য সুরাহা হয়নি৷ সোমবার চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান মালিক এবং শ্রম কমিশনারের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ডান-বাম উভয় সংগঠন   এই বৈঠকে যোগদান করে৷ শ্রম কমিশনারের কাছে চা বাগান মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা হয়৷ ইউনিয়নের তরফে জানানো হয়েছে, শীঘ্রই চা শ্রমিকদের দাবিদাওয়া মিটিয়ে না দেওয়া হলে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলনের পথ বেছে নেবেন৷ এদিকে, শ্রম কমিশনার চা শ্রমিক সংগঠনের বিভিন্ন দাবিদাওয়া যৌক্তিকতা স্বীকার করে চা বাগান মালিকদেরনিয়মনীত মোতাবেক সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য পরামর্শ দেন৷ কিন্তু চা বাগান মালিকরা জানিয়েছেন, আর্থিক অসংগতির কারণে এখনই চা শ্রমিকদের দাবিদাওয়া মেটানো সম্ভব নয়৷ ভবিষ্যতে আর্থিক সংগতি ফিরলে সে বিষয়ে ভেবে দেখা হবে৷ তাতে চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে এই ত্রিপাক্ষিক বৈঠকে তেমন কোন সুরাহা হয়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top