News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী
Image

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক মনোজ কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে ২০২৫ সালের ১৫ নভেম্বর জারি হওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক মনোজ কুমারকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরবর্তীতে তিনি ত্রিপুরা পঞ্চায়েত (রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশন গঠন) বিধি, ১৯৯৩-এর বিধান অনুযায়ী পদ থেকে ইস্তফা দেন।

এরপর ত্রিপুরা পঞ্চায়েত আইন, ১৯৯৩-এর ১৭৬(১) ধারা এবং ত্রিপুরা পঞ্চায়েত (রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশন গঠন) বিধি, ১৯৯৩-এর ৩ নম্বর বিধি, পাশাপাশি ২০০৬ ও ২০১৩ সালের সংশোধিত বিধানের রাজ্য সরকারের সুপারিশে রাজ্যপাল ড. প্রদীপ কুমার চক্রবর্তী (অবসরপ্রাপ্ত আইএএস)-কে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনারের বেতন-ভাতা, পরিষেবার শর্ত এবং অন্যান্য সুযোগ-সুবিধা ত্রিপুরা পঞ্চায়েত (রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশন গঠন) বিধি, ১৯৯৩-এর ৪ নম্বর বিধি এবং পরবর্তী সংশোধনী অনুযায়ী পরিচালিত হবে।

এই নিয়োগের নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top