News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে উত্তেজনা, উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Image

মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে উত্তেজনা, উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শান্তিরবাজার, ১৮ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনপাথর সাপ্তাহিক বাজারে নেশাবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে পুলিশকে। স্থানীয় কিছু মহিলার বিক্ষোভের জেরে অভিযানে উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শনিবার মনপাথর বাজারে সাপ্তাহিক হাট বসে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বাজারকে কেন্দ্র করে প্রকাশ্যে মদ বিক্রি ও সেবনের প্রবণতা বেড়েছে। শুধু স্থানীয় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এখানে আসেন বলে দাবি স্থানীয়দের একাংশের।

এই পরিস্থিতিতে শনিবার শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে পুলিশ নেশাবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযোগ, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কয়েকজন জনজাতি মহিলা ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উদ্ধার হওয়া মদের বোতলগুলি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে সেখান থেকে সরে আসতে হয়।

স্থানীয়দের একাংশের দাবি, মনপাথর বাজারের বিভিন্ন হোটেল এবং খোলা জায়গায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মাদক ও মদ বিক্রি এবং সেবন চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে তাঁদের মত।

এলাকার সচেতন নাগরিকদের বক্তব্য, রাজ্য সরকারের ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার উদ্যোগ সফল করতে হলে মনপাথর বাজারের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত অভিযান চালানো এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করেছেন।

তবে স্থানীয়দের অভিযোগ ও দাবির বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর মনপাথর বাজারে অবৈধ মদ ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশ ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

…….

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top