নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ গোমতী জেলার কাকড়াবন থানাধীন তুলামুড়ার ধূপতলী এলাকায় বিকলাঙ্গ যুবতী ধর্ষণ মামলায় আটক সুকলাল দাসকে রবিবার জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে ২৮ জানুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
কাকড়াবন থানাধীন তুলামুড়ার ধূপতলীতে গত শুক্রবার এক বিকলাঙ্গ যুবতীকে পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক৷ তার নাম সুকলাল দাস৷ এব্যাপারে কাকড়াবন থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তার করে৷ রবিবার তাকে আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে ২৮ জানুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ বিকলাঙ্গ যুবতীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী৷
বিকলাঙ্গ যুবতীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক জেল হাজতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















