নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ জানুয়ারি৷৷ দায়ের এলোপাথারি কুপে দুহাত দু’টুকরো এক ব্যক্তির৷ ঘটনা রবিবার রাত আনুমানিক ৮ টা খোয়াই থানাধীন মিতনাছড়া এলাকায়৷ জানা যায়, মিদনাছড়া এলাকার বছর ৪২ এর তশিল মুন্ডা তার বাড়ির সামনেই মোবাইল টপ আপের ছোট খাটো একটি দোকানে রয়েছে, অন্যদিনের মতোই রবিবার সন্ধ্যার পরও দোকানেই ছিল সে৷ রাত ৮ টা নাগাদ পাশের বাড়ির বিপ্লব মুন্ডা ও পরিমল মুন্ডা তশিলের দোকানে টপআপ ক্রয় করতে আসে৷ তবে তারা যে মোবাইল টপ আপ খঁুজেছিল তা তশিলের দোকানে না থাকাতেই বাধে বিপত্তি৷ তশিল টপ আপ নেই বলতেই পেছন থেকে দা দিয়ে এলোপাথারি কুপোতে থাকে তশিলকে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই তশিলের দুহাত আলাদা হয়ে যায় এবং শরীরে আরো আঘাত পায়৷ ঘটনার পরই বিপ্লব ও পরিমল চম্পট দেয়৷ তশিলকে খোয়াই থানায় নিয়ে আসলে তৎক্ষণাৎ তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ আরো জানা যায়, বিপ্লব ও পরিমলের সাথে অতীতের জমি সংক্রান্ত ব্যাপারে বচসা হয়েছিল তশিলের সাথে এবং রবিবার ঘটনার সময় তারা দুজনই মদমত্ত অবস্থায় ছিল৷
ক্ষুদ্র ব্যবসায়ীর দেহ থেকে দু’হাত কেটে ফেলল দুসৃকতিরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















