News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁটাতারের বেড়ার কাজ ফের বন্ধ কৈলাসহরের শীলটিলায়
Image

কাঁটাতারের বেড়ার কাজ ফের বন্ধ কৈলাসহরের শীলটিলায়

indiabangladeshborderfencingনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি ৷৷ প্রশাসনিক উদাসীনতায় সীমান্তের কাটাতারের বেড়া নির্মানের কাজ আবারও বন্ধ রাখতে হল এনবিসিসিকে৷ দীর্ঘ টানা পোড়নের পর কৈলাসহরের শীল পাড়া এলাকায় সীমান্তে কাটাতারের বেড়া নির্মানের কাজ শুরু হয়েছিল৷ কথা ছিল যারা জমিদিয়েছেন তাদের নামে সরকারি নোটিশ ইস্যু করা হবে৷ জমির মূল্য দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে৷ এলাকার লোকজন সেই শর্তে জমি দিতে রাজি হন৷ জমি চিহ্ণিত হবার পর এন বিসির ঠিকেদার কাজও শুরু করেন৷ প্রচুর নির্মান সামগ্রী মজুত করা হয় যাতে কাজ দ্রুত শেষ করা যায়৷ ৫০ মিটারের ও বেশি এলাকায় কাজ হওয়ার পর শীল পাড়ার বাসিন্দারা নির্মান কাজে সম্মিলিত ভাবে বাধা দেন৷ তাদের বক্তব্যে হল মহকুমা প্রশাসন থেকে জমি গ্রহন সংক্রান্ত নোটিশ হাতে না পাওয়া পর্যন্ত তারা নির্মান কাজ করতে দেবেন না৷ বাধ্যহয়ে প্রশাসনকে জানিয়ে নির্মান কাজ বন্ধ রাখে এন বিসিসি৷
জেলা শাসক, মহকুমা ম্যাজিষ্ট্রেট, বি এস এপ বি জে বি পর্যায়ে একাধিক বৈঠকের পর কাটাতারের বেড়া নির্মামের কাজ শুরু হয়৷ বর্ডার গার্ড অব বাংলাদেশের বাধাদানে নির্মান কাজ শুরু হয়নি সময়মত৷ শেষ পর্যন্ত তাদের সবুজ সংকেত আসার বাধা দূর হয়৷ এবার মহকুমা প্রশাসনের উদাসীনতার বা দীর্ঘসূত্রিতায় বেড়া নির্মান বন্ধ৷ অথচ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রনে বেড়া নির্মান খুবই জরুরী৷ এন বি সি সির ঠিকেদার আব্দুল মান্নান জানিয়েছেন এলকাবাসী বাধা না দিলে সাথে সাথেই কাজ শুরু সম্ভব এবং একমাসের মধ্যে ৪০০ মিটার বেড়া নির্মান কাজ শেষ করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top