News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থাভাবে চিকিত্সা হচ্ছে না দুই বছরের অসুস্থ শিশুটির
Image

অর্থাভাবে চিকিত্সা হচ্ছে না দুই বছরের অসুস্থ শিশুটির

Healthচামুর্চি, ১২ জানুয়ারি (হি.স) :   ছেলের অসুখের জন্য অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বানারহাটের কঁাঠালগুড়ি চা বাগানের শ্রমিক পরিবারটি| চিকিত্সকদের একাংশের অনুমান ২ বছরের   রাহুল নামে ওই শিশু পুত্রটির হার্টে ফুটো রয়েছে| অর্থাভাবে হাসপাতালেও ভর্তি করাতে পারেন নি তার বাবা মা|  বাগানের মুন্সি লাইনে বাড়ি রাহুলদের|  আগে বাবা ভগবান দাস করওয়া ও মা বীরসমুনি করওয়া দুজনেরই বাগানে কাজ থাকলেও পরে বাগানের রুগ্ন দশার কারণে একজনকে কাজ ছাড়তে হয়| এখন বীরসমুনির একার উপার্জনেই সংসার চলে| বীরসমুনি ও ভাগবানদাস জানান, জন্মের কিছুদিন পরই বাগানে আসা সরকারি স্বাস্থ্য শিবিরের চিকিত্সকরা বলেছিলেন রাহুলের হার্টে সম্ভবতঃ ফুটো আছে| কয়েকটি ডাক্তারি পরীক্ষা করার পরামর্শ দিলেও অর্থাভাবে সেগুলো করা হয়ে ওঠেনি| গত দিন সাতেক ধরে ছেলের বুক থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে| ঘাবড়ে গিয়ে প্রথমে বানারহাট হাসপাতাল হয়ে বীরপাড়ায় একজন চিকিত্সকে দেখানো হয়| তিনি বলেন বুকে কফ জমেছে ওষুধ দিয়েছেন বটে তবে পর্যাপ্ত ওষুধ কেনার মতো সামর্থ নেই| তাছাড়া ছেলের অসুখের কারণে প্রায় দু সপ্তাহ ধরে কাজেই যেতে পারছে না  বীরসমুনি| কিভাবে কি হবে বুঝে উঠতে পারছি না| বাগানেরই বাসিন্দা ডুয়ার্স জাগরণ নামে এক বেসরকারি সংস্থার সদস্য অমিত মাহালী শিশুটির অবস্থার কথা শুনে এগিয়ে এসেছেন সহায়তার জন্য| তিনি বলেন, আমি খুব শীঘ্রই শিশুটিকে হাসপাতালে ভর্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব| পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরে বিষয়টি এনে কতটুকু সহায়তা করা যায় ওই পরিবারটিকে সেই চেষ্টা করছি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top