News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলায় বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় অসন্তোষ
Image

রাজধানী আগরতলায় বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় অসন্তোষ

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে চুরির ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটে চলেছে৷ আগরতলা পশ্চিম থানার নাকের ডগায় পোস্ট অফিস চৌমুহনীর একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরেরা বিনা ইঞ্জিনিয়ারি এন্টারপ্রাইজ নামে একটি দোকানের পেছনের দিকে দরজা ভেঙ্গে এবং তালা কেটে ভিতরে ঢুকে ঐ দোকান থেকে পাম্প মেশিন সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরেরা৷ সোমবার সকালে বিষয়টি নজরে আসে৷ বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানানো হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিন্তু চোরদের আটক করা যায়নি৷ চুরি যাওয়া কোন সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়নি৷ পুলিশের ভূমিকা ঘিরে জনমনে নানা প্রশ্ণ উঠেছে৷ বিশেষ করে থানা সংলগ্ণ এলাকায় এই চুরির ঘটনা পুলিশের অস্তিত্বকে প্রশ্ণচিহ্ণের মুখে দাঁড় করিয়েছে৷ রাজধানী আগরতলা শহরের রাত্রিকালীন নিরাপত্তা  ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ণ দেখা দিয়েছে৷ পুলিশের গাফিলতির কারণেই এসব ঘটনা নিত্যনৈমত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে৷ আগরতলা শহর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top