News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ দাবানল পশ্চিম অস্ট্রেলিয়ায়, ভস্মীভূত ১০০ টি বাড়ি
Image

ভয়াবহ দাবানল পশ্চিম অস্ট্রেলিয়ায়, ভস্মীভূত ১০০ টি বাড়ি

fireপার্থ, ৮ জানুয়ারি (হি.স.) : ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়ারলুপ শহর | সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যে ১০০ টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত | নিখোঁজ ৩ জন এবং দমকলের ৪ কর্মী গুরুতর জখম হয়েছেন|
আগুন ও বিপর্যয় পরিষেবার কমিশনার ওয়েনি গ্রেগসন বলেন, পার্থ থেকে ১২৫ কিলোমিটার দূরবর্তী এই ইয়ারলুপ শহরের দাবানল এখনও নেভেনি| গত ২৪ ঘণ্টায় এই শহরের প্রায় ১,৩০,৯৬৫ একর জমি দাবানলে ভস্মীভূত হয়ে গিয়েছে| তিনজন স্থানীয় বাসিন্দার হদিশ মেলেনি এবং আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দমকলের চার কর্মী| এখনও পর্যন্ত আগুন নেভার কোনও সম্ভাবনা নেই| আগুন যেভাবে ছড়াচ্ছে, তার প্রভাব অন্যান্য শহরগুলিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| ইতিমধ্যে ইয়ারলুপ শহরের এক-তৃতীয়াংশ দাবানলের গ্রাসে চলে গিয়েছে| তবে পুলিস-প্রশাসনের তরতায় এই শহরের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে বলে জানিয়েছেন গ্রেগসন|
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে পশ্চিম অস্ট্রেলিয়ায় ধারাবাহিক দাবানলে চারজনের মৃতু্য হয়| তারপর বড়দিন উত্সবের দিন দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে প্রায় ১০০ বাড়ি ভস্মীভূত হয়| দুজন মারা যায়| অস্ট্রেলিয়ার বু্যরো অফ মেটেরোলজি মতে, ১৯১০ র পর এই রকম নজিরবিহীন দাবানলের সম্মুখীন অস্ট্রেলিয়াবাসী|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top