News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক সুরক্ষা সপ্তাহের মধ্যেই পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত দুই, গুরুতর আহত ছয়জন
Image

সড়ক সুরক্ষা সপ্তাহের মধ্যেই পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত দুই, গুরুতর আহত ছয়জন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জানয়ুারি৷৷ সড়ক সুরক্ষা সপ্তাহের দ্বিতীয় দিনে যান দুর্ঘটনায় মৃত্যু হল ৭০ বছর বয়সী এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়৷ মৃত ব্যক্তির নাম জ্যোতিলাল কর৷ বাড়ি বাইপাস এলাকায়৷ জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ তেলিয়ামুড়া বাজারে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন জ্যোতিলাল কর৷ [vsw id=”KgDkn-KzaaU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে থাকলে টিআর১-এস-১৯০৫ নম্বরের একটি মাটি বোঝাই ট্রিপার নয়নপুর এলাকায় তাকে চাপা দেয়৷ দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জিবিতে রেফার করেন৷ ভোর র াতে জিবিতে তার মৃত্যু হয়৷ এদিকে গাড়িটি রাতে ফেরার পথে স্থানীয় জনগণ গাড়িটি আটক করে৷ এব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
যাত্রীবাহী অটো ও ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন৷ রবিবার সকালে এই ঘটনাটি ঘটে নতুননগরেরর পঞ্চবটি এলাকায়৷ এদিন সকাল আনুমানিক ১১ টা নাগাদ টিআর০১সি-২৮৫৫ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে নরসিংগড়ে যাচ্ছিল৷ বড়জলা পেরিয়ে পঞ্চবটি এলাকায় যেতেই অপরদিক থেকে আসা একটি ইন্ডিকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ইন্ডিকার ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোটি৷ এতে অটোতে থাকা সরস্বতী হরিজন ও পুনম হরিজন নামে দুজন গুরুতর আহত হ ন৷ আহত হয়েছেন অটো চালক অভিজিৎ দাসও৷ প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে আইএলএস হাসপাতালে নিয়ে যায়৷ সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এদিকে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে৷ যদিও ইন্ডিকা চালক ঘটনার পরই পালিয়ে যায়৷
সোনামুড়ার ইন্দিরা নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আরো দুজন গুরুতরভাবে আহত হয়েছে৷ মৃত যুবকের নাম অসীম দাস৷ আহত অপর দুই যুবকের নাম দীপঙ্কর দাস ও সঞ্জিত বর্মণ৷ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ তিন যুবক একটি বাইকে করে মেলাঘর থেকে কেমতলির দিকে যাচ্ছিল৷ দ্রুতবেগে যাওয়ার সময় সোনামুড়ার ইন্দিরানগর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতরভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল বাহিনী ছুটে এসে আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা আশিস দাসকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত অপর দুই যুবক দীপঙ্কর দাস এবং সঞ্জিত বর্মণকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বাইক চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top