News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে অনিয়মের অভিযোগ
Image

বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে অনিয়মের অভিযোগ

indiabangladeshborderfencingনিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ০২ জানুয়ারি ৷৷ দীর্ঘ  তালবাহানার পর অবশেষে ভারত বাংলাদেশের ঐক্যমতের ভিত্তিতে জিরো লাইনে বিলোনীয়া শহরের সাড়াসামা থেকে গিরিধারী কালীনগর হয়ে চেকপোষ্ট পর্যন্ত প্রায়  ৩ কিমি কাটাতারের বেড়ার কাজ শুরু হয়৷ সাথে বিএসএফ চলাচলের জন্য রাস্তা৷ নিয়মিত ভাবে কাজের বরাত পায় এনবিসিসি সংস্থা৷  এর থেকে কাজ করার বরাত নেয় রাজ্যের ঠিকেদার শিবু সাহা৷ যথারীতি কাজ শরু হয়৷ সিপিআই (অম) পার্টির চাপে স্থানীয় কিছু ক্যাডারকে মাটি ভরাটের দ্বায়িত্ব দেওয়া হয়৷ যেহেতু যে জায়গা দিয়ে রাস্তা যাবে তার সবটাই কৃষি জমি৷ মাটি ভরাটের তার শুরু হয় কাজ ইট, পাথর, সিমেন্ট বালি এবং লোহা দিয়ে৷ কিন্তু দেখা যায় ওই কজে ব্যাবহয়ত সামগ্রী অত্যান্ত নিম্ন মানের৷ কাজ ও হচ্ছে নিম্ন মানের বলে অভিযোগ এলাকাবাসীর৷ যে ইট ব্যাবহয়ত হচ্ছে ২০৩ নম্বরি৷ বালু মাটির মত ৬/১ এ বালু সিমেন্ট ধরা থাকলে ও কাজ হচ্ছে ১২/১ এবং ১০/১ এ যা যে কোন সময়ে ভেঙ্গে পড়তে পারে৷ একদিকে কাজের গুনমান যেমন খারাপ হচ্ছে তেমনি অন্যদিকে কাজের যে সব নিয়ম গুলি ধরা রয়েছে তাও মানা হচ্ছে না বলে অভিযোগ৷ এই নিয়ে আজ স্থানীয় জনগন ক্ষোভ দেখান৷ কাজ ঠিকমত না করলে বন্ধকরে দেওয়ার হুমকি দেন৷ ঠিকেদার নিযুক্ত কর্মীরা কাজের গুনমান নিম্ন হচ্ছে বলে  বা মানলেও নিয়ম থেকে কিছুটা কম হচ্ছে বলে স্বীকার করেন৷  কিরকম কাজ হচ্ছে তা না দেখার জন্য কতৃপক্ষ সহ স্থানীয় নেতাদের সমালোচনা করেন৷ এস ডি এম, ডি এম সকলে নাথলেও এই ব্যাপারে সকলে উদাসীন বলে ক্ষোভ ব্যাক্ত করেন জনগন৷ প্রশাসন সহ স্থানীয় নেতৃত্বদের কাজে খোঁজ খবর নেওয়ার অনুরোধ জানান স্থানীয় জনগন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top