News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে কল্যাণপুরে রক্তাক্ত বৃদ্ধ, সিধাইয়ে বনকর্মীদের দাদাগিরিতে গুরুতর জখম চালক
Image

যান সন্ত্রাসে কল্যাণপুরে রক্তাক্ত বৃদ্ধ, সিধাইয়ে বনকর্মীদের দাদাগিরিতে গুরুতর জখম চালক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ইংরেজি নববর্ষের সাত সকালে কল্যাণপুর থানা এলাকার বাগান বাজারে একটি দ্রুতগামী মোটর বাইকের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত বৃদ্ধের নাম নেপাল দাস৷
নববর্ষের সাত সকালে কল্যাণপুরের বাগান বাজার এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয়েছে এক বৃদ্ধ৷ বৃদ্ধের নাম নেপাল দাস৷ বাড়ি দুর্গাপুর৷ বাড়ি থেকে তিনি ব াগান বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ দ্রুতগামী একটি মোটর বাইক এসে বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তাতে বৃদ্ধ গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার পরপরই বাইক নিয়ে পালিয়ে যায় চালক৷ মোটর বাইকটি নম্বর বিহীন হলে জানা গেছে৷ প্রতিদিনই কমবয়সী ছেলেরা দ্রুতবেগে বাইক নিয়ে ছুটছে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে৷
বনকর্মীদের দাদাগিরিতে গুরুতর ভাবে আহত হলেন দীপঙ্কর দেবনাথ৷ নিরীহ এক গাড়ি চালক৷ ছুটে আসেন দমকল ইঞ্জিন৷ আহত চালককে নিয়ে যাওয়া হয় মোহনপুর মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে গুরুতর অবস্থায় তাকে আগরতলা জিবি হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা৷ ঘটনাস্থলে সিধাই থানার পুলিশ৷ তদন্তে নামেন শুক্রবার রাতেই৷
জানা যায়, শুক্রবার রাত ১০ টা নাগাদ বনকর্মীরা বুলেরু টি আর০২- এ-৪০২৭৷ গাড়িটি নিয়ে মোহনপুরের গকুল নগর বর্ডারের রাস্তা দিয়ে ধাওয়া করতে চেয়েছিলেন৷ যে কোন একটি দুনম্বরী গাড়িটির কিন্তু টিকির নাগাল পায়নি বনকর্মীরা৷ সে গাড়িটির পণ্যবাহী বনের বুলেরু টি আর০১এ-১৬৬৩ মাল গাড়িটিকে ধাক্কা দেয় সজোরে৷ গাড়িটি উল্টে গিয়ে দুমুড়ে মুচড়ে যায়৷ আহত হয় গাড়ির চালক দীপঙ্কর৷ বনকর্মীরা তাদের গাড়ি রাস্তায় দেখে ছুটে পালাল গোপাল নগর গ্রাম থেকে৷ স্থানীয় জনগণ বনকর্মীদের গাড়িটিকে ভাঙচুরর করেন এবং অভিযোগ জানান কর্মীরা মদমত্ত অবস্থায় ছিল এবং গাড়িতে অনেক মদের বোতলও পাওয়া গিয়েছে বলে জানান গোপালনগর গ্রামের জনগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top