News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে : বিরোধী দলনেতা
Image

তিন বছরে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে : বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ গত তিন বছরে রাজ্যে আইন- শৃঙ্খলাতার চরম অবনতি ঘটেছে৷২০১৯ সালের ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ করে দেখা গেছে রাজ্যে জেল কাস্তডিতেও বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে৷ সেই ঘটনাগুলো নিয়ে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই সমস্ত পরিবার নিয়ে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে, এর কোন কিছু উল্লেখ করছে না সরকার৷ এটা সরকারের ব্যর্থতা৷ দায়িত্বশীল সরকারি এটা কোন ভূমিকা নয় বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷


গত তিন বছরে রাজ্যে আইন-শৃঙ্খলাতার চরম অবনতি ঘটেছে৷ পুলিশের কাছে দাবি জানালেও পুলিশ কোনো নিরপেক্ষ ব্যবস্থা নিচ্ছে না৷ এটা শুধু বিরোধী দলের অভিমত নয়৷ শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরও এমনটাই অভিমত৷ সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে৷ তাই উপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে৷ রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷


তিনি বলেন, গত মার্চ মাস থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্যে দৈহিক আক্রমণের ঘটনা ঘটেছে দুইশতাধিক৷ ১২ মে রাজ্যপাল রমেশ বৈশের কাছে গিয়ে সন্ত্রাসের বিষয়ে অবগত করে সন্ত্রাস মুক্ত করার দাবি জানানো হয়েছিল৷ তিনি আশ্বাস দিয়েছিলেন ১৩ জুন থেকে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস হবে না৷ সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলবেন৷ কিন্তু দেখা গেছে, রাজ্যপাল আশ্বাস দেওয়ার পরেও রাজ্যে এখন পর্যন্ত ৭০-৭৫ টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে৷ ১৫২ টি লুটপাটের মতো আর্থিক আক্রমণের ঘটনা ঘটেছে৷ ৪-৫ টি রাজনৈতিক দলীয় অফিস আক্রান্ত হয়েছে৷ আর এইগুলি তথ্যে কথা বলে৷ কিন্তু এ ধরনের আক্রমণের ঘটনায় রাজ্যের মানুষের স্বাধীনভাবে কাজ করার অধিকার হারিয়ে যাচ্ছে৷ কিন্তু তাহলে প্রশ্ণ উঠে মানুষ বাঁচবে কিভাবে৷ মানুষ তাদের সমস্যা নিয়ে কি আওয়াজ তুলতে পারবে না? ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, সরকারি বিরুদ্ধে কথা বললে আক্রান্ত হচ্ছে, কোভিড পরিস্থিতিতে সামাজিক কর্মসূচি করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে৷ এগুলি কি চলছে রাজ্যে৷ এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না৷ মানুষ এর জবাব দেবে বলে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top