News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ : আগরতলা-শিলচর ট্রেনে ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার
Image

করোনার প্রকোপ : আগরতলা-শিলচর ট্রেনে ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার

আগরতলা, ২৬ জুন : আগরতলা-শিলচর স্পেশাল এক্সপ্রেসের ত্রিপুরায় ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। এদিকে, করোনা কারফিউর মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগরতলা-সাব্রুম রুটে একটি ডেমু ট্রেন যাত্রী পরিষেবা দেবে। বাকি ডেমু ট্রেনগুলি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে বাতিল করেছে। মূলত, এই সমস্ত সিদ্ধান্ত করোনার প্রকোপের কারণেই গৃহীত হয়েছে।

করোনা কারফিউর জেরে আন্ত জেলা যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যথারীতি যাত্রী ট্রেন পরিষেবাও সাময়িক প্রত্যাহার করেছিল রেলওয়ে। কিন্ত, এখন করোনা কারফিউ বিভিন্ন স্থানেই প্রত্যাহার করা হলেও আগরতলা পুর নিগম এবং ১০টি নগর এলাকায় সময়সীমা বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের আগ্রহে চারটি ডেমু ট্রেন পরিষেবা সাময়িক প্রত্যাহার করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। শুধু আগরতলা-সাব্রুম রুটে একটি ট্রেন যাত্রী পরিষেবা দেবে।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি-তে আগরতলা-শিলচর স্পেশাল এক্সপ্রেসের ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার করেছে রেলওয়ে। ২৬ জুন থেকেই ওই ট্রেন পানিসাগর, পেচারথল, মনু, মুঙ্গিয়াকামী, জিরানিয়া এবং যোগেন্দ্রনগর স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দেবে না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top